রংপুর এক্সপ্রেসের ৬ বগি উদ্ধার

দুর্ঘটনার কবলে পড়া রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ও সাতটি বগির মধ্যে ছয়টি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়। আগুন লেগে পুড়ে যায় ইঞ্জিনসহ তিনটি বগি। এ ঘটনায় রেলকর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে আসে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে এই বগিগুলো সরিয়ে ফেলে।

আগামী দুই ঘণ্টার মধ্যে বাকি বগি ও ইঞ্জিনগুলো উদ্ধার হলে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রাতে রেলের একটি লাইন চলাচলের উপযোগী করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক করা হয়েছে।

পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও পশ্চিমাঞ্চল রেল বিভাগের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। শুক্রবার সকালে রেল বিভাগ আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026