ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রতারণা প্রতিরোধে নতুন পরিকল্পনা

ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা ও সাইবার হামলা থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তাসুবিধা ও সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে মেটা। নতুন এ উদ্যোগের আওতায় ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘পাসকি’সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

পাসকি সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা পিন ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। ফলে পাসওয়ার্ড চুরি বা ফাঁস হওয়ার ঝুঁকি কমবে।

মেটার তথ্য মতে, অনলাইনে প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে ফোনের পর্দা শেয়ার করতে বলে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পিন বা যাচাইকরণ কোড হাতিয়ে নেয়। এই কৌশল ব্যবহার করে নিয়মিত প্রতারণার ঘটনা ঘটছে। নতুন এ পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে এখন থেকে কোনো ব্যবহারকারী অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে ফোনের পর্দা শেয়ার করতে চাইলে আগে থেকেই সতর্কবার্তা দেখানো হবে।

মেটার নতুন এ উদ্যোগের আওতায় মেসেঞ্জারে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা। ফলে নতুন যুক্ত হওয়া কোনো আইডি থেকে সন্দেহজনক বার্তা এলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে সাম্প্রতিক বার্তাগুলো এআইয়ের মাধ্যমে যাচাই করাতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে প্রতারণা প্রতিরোধে করণীয় জানার পাশাপাশি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক বা মেটার কাছে অভিযোগ করতে পারবেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু করা হয়েছে ‘সিকিউরিটি চেকআপ’ সুবিধা।

সুবিধাটি ব্যবহারকারীদের নিরাপত্তা সেটিংস পর্যালোচনায় সাহায্য করবে এবং পাসওয়ার্ড আপডেটসহ ব্যক্তিগত নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ দেবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এসব নিরাপত্তাসুবিধা উন্মুক্ত করা হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026