শাপলা পেলে নির্বাচন, না পেলে নয়, এটি ‘চাপ সৃষ্টির রাজনীতি’ : জিল্লুর রহমান

‘শাপলা পেলে নির্বাচন, না পেলে নয়’—প্রতীক ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন অবস্থানকে ‘চাপ সৃষ্টির রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, “প্রতীক নিয়ে এনসিপির কৌশলগত হিসাব গুরুত্বপূর্ণ। তারা বলছেন—শাপলা পেলে নিবন্ধন, না পেলে নয়। শাপলা পেলে নির্বাচন, না পেলে নয়—এটি ‘চাপ সৃষ্টির রাজনীতি’, যা নতুন দল হিসেবে তাদের পরিচিতিকে আরো উচ্চকিত করছে।


নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, ‘জনপ্রশাসনে বদলি-পদায়ন, উপদেষ্টা পর্যায়ের পক্ষপাত, ইসির পক্ষপাত—এসব অভিযোগ দিয়ে তারা (এনসিপি) নির্বাচনী পরিবেশকে প্রধান ইস্যু বানাতে চায়। এই অবস্থান ভবিষ্যৎ জোট রাজনীতির দরজাও খোলা রাখে। কারণ, প্রতীক না হলে তারা অন্য প্রতীক বা জোটের প্রতীকে যেতে চায় না।

এ কথা বলে তারা নিজেদের আলাদা ব্যান্ডিং দৃঢ় করছে। কিন্তু এই কৌশলের একটা বড় ঝুঁকিও আছে। প্রথমত প্রতীকের প্রশ্নে দীর্ঘ অচল অবস্থা দলের সাংগঠনিক প্রস্তুতিকে স্লো করতে পারে। দ্বিতীয়ত নির্বাচনী ক্যালেন্ডার যত এগোবে, প্রতীকের অনিশ্চয়তা, প্রার্থীদের মাঠপর্যায়ের প্রচারণা, ছাপা সামগ্রী ও ভোটার মনে চেনা, সবকিছুকে প্রভাবিত করবে।

তৃতীয়ত ইসিকে অবৈধ বলতে বলতে শেষ মুহূর্তে সমঝোতায় যেতে হলে রাজনৈতিক বার্তার ধার কমে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘এনসিপি সম্ভবত এটিও হিসাব করছে প্রতীকের প্রশ্নে কঠোর থাকা তাদের তরুণ সমর্থকদের কাছে নীতি-নিষ্ঠার সংকেত দেবে। নির্বাচন কমিশনের অবস্থানেও এক ধরনের নীতিগত ধারাবাহিকতা দেখা যায়। সাম্প্রতিক গ্যাজেট, নতুন তালিকা নৌকা স্থগিত; শাপলা তালিকায় নয়— এসব সিদ্ধান্তে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাইছে। জাতীয় প্রতীকের কেন্দ্রীয় উপাদানকে ভোটের প্রতীকে পরিণত না করার নীতি শুধু শাপলা নয়, ভবিষ্যতে অন্য কোনো রাষ্ট্র চিহ্নের কেন্দ্রীয় অংশকে প্রতীক হিসেবে ঠাঁই না দেওয়ার ইঙ্গিত দেয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026