নির্বাচন নিয়ে নতুন করে আইন তৈরি করা হয়েছে : মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নির্বাচন নিয়ে যখন মানুষ আলোচনা করছে তখন নির্বাচনটা কিভাবে হবে সে বিষয়ে একটা আইন নতুন করে তৈরি করা হয়েছে। নির্বাচনটা যে আইনের অধীনে হয় সে আইনটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা ইংরেজীতে সংক্ষেপে আরপিও। আরপিও সংশোধিত হয়ে উপদেষ্টা পরিষদের কমিটিতে যে ক্যাবিনেট আছে সেখানে এটা অনুমোদিত হয়েছে। এটা অধ্যাদেশ হিসেবে অনুমোদিত হয়েছে, প্রেসিডেন্ট সিগনেচার করলে এটা অধ্যাদেশ হয়ে যাবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, এখন দেশে নতুন নতুন যত আইন হচ্ছে সবই অধ্যাদেশ। কারণ দেশে এখন কোনো সংসদ নাই। সংসদ না থাকলে আইনটা বানাবে কে? সংসদেরই কাজ আইন বানানো।
সরকার একটা অধ্যাদেশের মত করে, যেটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। প্রেসিডেন্ট সিগনেচার করে দেয়। পরবর্তীতে যখন প্রথম সংসদটা আসবে সেই সংসদের কাজ হবে সবগুলো অধ্যাদেশকে আইনে রূপান্তর করা অথবা প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করলে আইনটা বাতিল হয়ে যাবে।

মাসুদ বলেন, আরপিওতে নতুন কিছু বিষয় এসেছে। পুরনো অনেকগুলো বিষয় রয়ে গেছে। নতুন বিষয়গুলোর মধ্যে পোস্টাল ভোটিংটা চালু হয়েছে। যারা বিদেশে আছেন তারা ভোট দিতে পারবেন এবার। এটা আগে ছিল না।
এটা একটা অসাধারণ এবং ভালো পরিবর্তন।

৫০ হাজার টাকা জামানত বাড়ানো হয়েছে যা পছন্দ হয়নি উল্লেখ করে মাসুদ বলেন, যদি কোথাও অনিয়ম হয়  আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, যে কেন্দ্রে অনিয়ম হবে কেবল সেই কেন্দ্রের ভোট বাতিল করতে পারবে। অন্যান্য কেন্দ্রের ভোট ঠিকই থাকবে। এখন নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের নির্বাচনটাই বাতিল করতে পারবে।

আরো একটা আইন হয়েছে যা পছন্দ হয়েছে তুলে ধরে মাসুদ আরো বলেন, যদি আদালতে কেউ ফেরারি হয়, যদি পালিয়ে থাকে, মামলা হয়েছে সে আদালতে হাজিরা দিচ্ছে না তাহলে সে নির্বাচন করতে পারবে না। আপনি পালিয়ে থাকবেন কেন? আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনি হাজিরা দেন, জেলে থাকবেন, জেলে থেকে নির্বাচন করতে পারবেন কিন্তু পালিয়ে থাকবেন কেন?

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026