এনসিপি-জামায়াতের মধ্যে ফাটল কেন- প্রশ্ন রনির

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, ‘এনসিপির গঠন এবং এনসিপি গঠনের আগে সমন্বয়কদের নামে যা কিছু বাংলাদেশে হয়েছে, তার পেছনে প্রমোটার হিসেবে জামায়াত ছিল। জামায়াত তাদের মিছিল-মিটিং থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করে দিয়েছে। এরপর যখন এই কোটাবিরোধী আন্দোলনে এনসিপির বর্তমান যারা নেতা, তাদের অভিষেক হলো, তখন শেখ হাসিনা বা তার লোকজন সবাই বলেছেন এটা একটা জামায়াতি চাল।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও-বার্তায় রনি বলেন, আমরা দেখলাম জামায়াত তিন থেকে চারটি টিম করেছিল। এ টিম, বি টিম, সি টিম। জামায়াতের মূল একটা দল এ টিম, আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারা বি টিম, এনসিপির মধ্যে যারা ছিল  অর্থাৎ রাজপথে কোটাবিরোধী আন্দোলনে ছিল তারা সি টিম। এরপর বিএনপির মধ্যে যারা ছিল তারা ডি টিম। এভাবে চার-পাঁচটি টিম তারা সৃষ্টি করে যে রাজনীতিগুলো করেছিল তা গত ১৪ মাসে ওপেন হয়ে গেছে।

‘তো উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে তারা প্রথমে খুব খুশি হয়েছিল যে দেখো আমরা কত কৌশল করেছি। কিন্তু কৌশল করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগানো যায়। এরপর আর আগানো যায় না। আগানোর জন্য একটা ইফেক্টিভ কৌশল লাগে, পরিকল্পনা লাগে, দক্ষতা লাগে এবং বিশাল জনগোষ্ঠী লাগে।

তো যেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দলগুলো রয়েছে, যাদের সব আছে; শুধু জামায়াতি কৌশল ছাড়া।’ রনি বলেন, ‘জামায়াতের সেই কৌশল রপ্ত করতে বিএনপি-আওয়ামী লীগ এখন সেম কাজগুলো করার চেষ্টা করছে। এই কাজ করতে গিয়ে জামায়াত ইতিমধ্যে গত ১৪ মাসে যেভাবে হাঁপিয়ে উঠেছে, তার প্রমাণ হলো একটার পর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা হলো এনসিপির সঙ্গে জামায়াতের সম্পর্ক। এখন প্রশ্ন হলো যে জামায়াত কি এনসিপিকে অ্যাভয়েড করল নাকি জামায়াত এনসিপিকে দূরে ঠেলে দিল? এটা নিয়ে আলোচনা পরে করব।

কারণ, এই যে এনসিপি এবং জামায়াতের মধ্যে যে বিচ্ছেদ, এটার মধ্যে আমাদের আগামী রাজনীতির অনেকগুলো সমীকরণ নির্ভর করছে।’

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026