জিল্লুর রহমান

দুই ছাত্র উপদেষ্টা নির্বাচন করবে কিনা তা এখন আলোচিত জিজ্ঞাসা

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি বা ছাত্র উপদেষ্টা হিসেবে এখনো দুজন আছেন  আসিফ আহমদ এবং মাহফুজ আলম। নির্বাচনে নামবেন কিনা সেটাই এখন রাজনৈতিক আড্ডা থেকে টিভির টকশো, রাজধানী থেকে গ্রাম সবখানে সবচেয়ে আলোচিত জিজ্ঞাসা। প্রকাশ্যে অপ্রকাশ্যে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে তাতে এই দুজনকে ঘিরে ক্ষমতার ক্যালকুলাসের নতুন ভাঁজ পড়ছে। একদিকে ছাত্র অভ্যুত্থানের নৈতিক ম্যান্ডেট অন্যদিকে প্রশাসন, নির্বাচন সব মিলিয়ে উপদেষ্টা থেকে প্রার্থী ট্রানজিশনটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

অন্তর্বর্তী ব্যবস্থার নিরপেক্ষতা বনাম রাজনীতি দ্বন্দের লিটমাস টেস্টে দাঁড়িয়ে গেছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিন দলই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার পক্ষপাতের অভিযোগ তুলেছে। ফলে ফোকাস আরো তীব্র হয়েছে। এখানে মূল প্রশ্ন দুটো। প্রথমত, উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচনে নামা উচিত কিনা? দ্বিতীয়ত, নামলে সেটি কি সরকারের নিরপেক্ষতা আখ্যানকে দুর্বল করবে?

জিল্লুর বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে বলেছেন রাজনৈতিক দলগুলোর মন্তব্যে সরকার বিচলিত নয়। মাঝেমধ্যে এমন অভিযোগ কৌশলগত কারণেও আসে। কিন্তু অভিযোগগুলো যখন একই সপ্তাহে ভিন্ন ভিন্ন দল থেকে ধারাবাহিকভাবে ওঠে তখন তা কেবল রাজনীতির স্বর বলে উড়িয়ে দেওয়া যায় না।

কারণ নির্বাচন সামনে রেখে আস্থাহীনতার পরিবেশ— সরকার, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র এই তিন স্তরেই তৈরি হচ্ছে। এই অবস্থায় নীতিগত পরামর্শ উঠে আসছে সরকারের ভেতর থেকে।

জিল্লুর আরো বলেন, ছাত্র অভ্যুত্থানের ন্যারেটিভটিও একটা মোরাল হাই গ্রাউন্ড হিসেবে কাজ করে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ ছেড়ে এনসিপিতে গেছেন। তারপর থেকে ছাত্র প্রতিনিধিদের চেক অ্যান্ড ব্যালেন্স কমে গেছে বলে দলটির ভেতরেই আলোচনা।

ফলে বাকি দুজনও যদি একই সময়ে সরে আসেন এনসিপি বলয়ের সঙ্গে সরকারের লাইফলাইনটি আরো দুর্বল হতে পারে। এ উপলব্ধি হয়তো কৌশলে তাদের একজনকে ভেতরে রাখার তাগিদ জোগাচ্ছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026