জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোয় ব্যস্ত : জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘এই জুলাই হঠাৎ করে এমনি এমনি হয়নি। জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোয় ব্যস্ত। জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুরের কারমাইকেল কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে নবীন বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘৭১ কে আওয়ামী লীগ তাদের নিজস্ব একান্ত সম্পদ এবং বিজনেস ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল। ২৪ এর পরে আর এই ধারা কেউ করার চেষ্টা করবে না। একাত্তরের মর্যাদা সমুন্নত রেখে ২৪ এর প্রেরণা এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে গড়ে তুলতে হবে। পুরোনো বস্তাপচা রাজনীতি যদি কেউ করে, সেটার দায় বা ব্যর্থতা সেই রাজনৈতিক দলকেই নিতে হবে।

জাহিদুল ইসলাম আরো বলেন, ‘২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের একটি কলঙ্কিত দিন হিসেবে উদাহরণ হয়ে থাকবে। তৎকালীন খুনি শেখ হাসিনা নির্দেশে সে দিন সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার জন্য ডাক দেওয়া হয়। সে দিন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে সেই লাশের উপর হায়নার মতো নিত্য করা হয়। বাংলাদেশে সেই কলঙ্ক সৃষ্টি করেছিলেন খুনি হাসিনা।

সে দিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ রোপন করেছিল হাসিনা। এরই ধারাবাহিকতায় ক্ষমতায় এসেই সর্বপ্রথম আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে সে। এরপর আলেম ওলামাদেরকে হত্যা করেছে। মাত্র দুই-তিনের ব্যবধানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে একশোরও বেশি মানুষের হত্যা করা হয়েছিল। নারী শিশু থেকে সকলকেই হত্যা করা হয়েছিল।

আমরা দেখেছি, জুলাই-আগস্টে অসংখ্য শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে হত্যা করা হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর সভাপতি এটিএম আজম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মো. সুমন সরকার, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ ও মহানগর সেক্রেটারি আনিসুর রহমানসহ প্রমুখ।

সংবর্ধণা অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের তিন দশমিক পাঁচ জিপির উপরে প্লেজধারি ৬৫ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এত আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026