পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান- এটি বৈষম্য : জাহেদ উর রহমান

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার যে আশ্বাস দলটির আমির ডা. শফিকুর রহমান দিয়েছেন, তা উদ্ভট এবং ডিজায়ার বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, ‘বিএনপিকে বিপদে ফেলতেই জামায়াত আমির এমন প্রতিশ্রুতি দিয়েছেন।’

আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘জামায়াত আমির মোটেও বোকা মানুষ নয়।

এই দলটাও এত বোকা নয় যে তারা এই ধরনের (নারীদের জন্য কর্মঘণ্টা ৫ ঘণ্টা) একটা হাস্যকর দাবি সামনে আনবে, প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হয়, এটা আসলে তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য করছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।

ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না—সে বিষয়ে ভাবছে জামায়াত।’

জামায়াত যদি ক্ষমতায় যায় এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে কৌশলে নারীদের চাকরিতেই নেওয়া হবে না বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

এই প্রতিশ্রুতির সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা ডিসক্রিমিনেশন।

পুরুষের জন্য আট ঘণ্টা আর নারীর জন্য পাঁচ ঘণ্টা। একই রকম কাজ করে পুরুষ আর নারী সমান বেতন পাবে। তাহলে সব পুরুষরাও বলবে, আমি পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করে ফেলব। সত্যিকার অর্থেই তারা পাঁচ ঘণ্টায় ৮ ঘণ্টার দায়িত্ব পালন করতে চাইবে। এ রকম পুরুষ পাওয়া যাবে।

জামায়াতের এসব প্রতিশ্রুতি বিএনপিকে চাপে ফেলবে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘মাঠে জামায়াত ইসলামী অদ্ভুত এবং উদ্ভট অনেকগুলো দাবি বা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে নামবে। মাঠে প্রতিশ্রুতি দেবেন, এসব প্রতিশ্রুতি ইশতেহারেও আনবে। যেগুলো কোনোভাবেই বাংলাদেশে কার্যকর করা যাবে না। কার্যকর করা না গেলেও জামায়াত এসব প্রতিশ্রুতিতে বিএনপি চাপে পড়বে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, জামায়াতের দিক থেকে এই ধরনের আরো প্রচুর আকাশকুসুম প্রতিশ্রুতি আসবে। বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো বোঝাতে হবে। নাগরিকদেরও সচেতন হতে হবে যাতে কোনো একটা দল মিথ্যা প্রতিশ্রুতি দিতে না পারে।’

জাহেদ উর রহমান বলেন, ‘শুধু জামায়াত, বিএনপি, এনসিপি না, যারা যারা নির্বাচন করবে কেউ যাতে উদ্ভট কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইতে না পারে। যে যা-ই বলবেন কমপ্লিট হতে হবে, সেটা কিভাবে তারা করবেন, সেই ডিটেইল প্ল্যানিং দিতে হবে জনগণকে।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026