নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে দেখতে পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে নানা রকমের কাজকর্ম করছে। নির্বাচন কমিশন কিছু তৎপরতা দেখাচ্ছে। সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

কোনো পরিস্থিতিতেই নির্বাচন একদিনও পেছানো যাবে না। কেউ চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে। এরকম একটা ভাব সরকারের মধ্যে আছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার মূল কথার পুনরাবৃত্তিটা আরেকবার করতে চাই। আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না। কিন্তু রাজনীতিতে একেবারে মেপে কথা বলা খুব কঠিন। তারপরও আমি বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না।

নির্বাচন একটা হতে পারে কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না।

জিল্লুর বলেন, এটা ২০১৪, ১৮, ২৪-এর ধারাবাহিকতার একটা নির্বাচন হবে। একপক্ষীয় নির্বাচন। অনেক সংঘাতময় নির্বাচন হবে। এই সংঘাত টংঘাত আমি যখন বলি, তখন অনেকেই ট্রল করেন।

কিন্তু সরকারের উপদেষ্টারা বা কর্তা ব্যক্তিরা যদি বলেন যে, আগামী কয়েক মাসের মধ্যে দেশ সংঘাতময় হয়ে উঠবে, তখন কারো খুব একটা খারাপ লাগে না তাতে।

জিল্লুর আরো বলেন, নির্বাচনটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। এ কথা আমি বহুবার বলেছি। নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026