ঋণের শর্ত যাচাইয়ে ঢাকায় আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় ঢাকায় এসেছে সংস্থাটির একটি মিশন।

আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক শুরু করছে।

প্রথম দিনে তারা অর্থ সচিবের সঙ্গে উদ্বোধনী সভা করে মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে। এরপর অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট শাখার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গে বৈঠক করবে মিশনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামষ্টিক অর্থনীতি শাখার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কী কী কাঠামোগত সংস্কার আনবে, তা তুলে ধরা হবে।

এদিকে বাজেট শাখার সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হবে সার্বিক বাজেট বাস্তবায়নের তথ্য। বকেয়া ভর্তুকি পরিস্থিতি এবং ভর্তুকি কমানোর পাশাপাশি রেমিট্যান্সের বিপরীতে দেওয়া প্রণোদনা কমিয়ে আনার পরিকল্পনার বিষয়টি নিয়েও পর্যালোচনা হবে। মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের সই হওয়া ঋণচুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করার কথা এবং এই কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে কী কী শর্ত পূরণ করতে হবে— তার একটি তালিকা গত জুন মাসে সরকারকে দিয়েছে আইএমএফ।

শুধু রাজস্ব আহরণের শর্ত ছাড়া আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। শর্তগুলো বাংলাদেশ কতোটা পূরণ করেছে, তা যাচাই করি এই পর্যালোচক মিশনের উদ্দেশ্য।
সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশকে জানিয়েছেন, ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করবে না আইএমএফ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের সঙ্গে আলোচনার পর মার্চ-এপ্রিল মাসে এই কিস্তির অর্থ ছাড় করবে সংস্থাটি।

আইএমএফের সময়মত ঋণের কিস্তি ছাড় না করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ এখন রিভিউ মিশন না পাঠানোর প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের প্রস্তাব ছিল, যেহেতু ডিসেম্বরে ঋণের কিস্তি ছাড় করা হচ্ছে না, তাই অক্টোবরে রিভিউ না করে নির্বাচিত সরকারের সময় যেন রিভিউ করা হয়। তবে আইএমএফ তাতে রাজী না হওয়ায় শেষপর্যন্ত রিভিউ মিশন পাঠানোর প্রস্তাবে সম্মতি দেয় ঢাকা।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026