চট্টগ্রামে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূর স্বামী।

রোববার রাতে ইপিজেড থানার বন্দরটিলার ব্যাংক কলোনির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রোকসানা আক্তার (২৯)। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনেই নগরের সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. ওসমান গণি জানান, রোকসানা ও দেলোয়ার বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি ভাড়া বাসায় থেকে সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুই মাস আগে তারা চাকরি ছেড়ে বরিশাল চলে যান। পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিতে শুক্রবার তারা চট্টগ্রামে আসেন।

তিনি আরও জানান, রোকসানা ও দেলোয়ারের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে জানতে পেরেছি। রোকসানা তার স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। পরে তা আপোষ হলে ফের সংসার শুরু করেন। রোববার পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিয়ে বাসায় আসার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। রোকসানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026