বান্ধবীর কুস্তি দেখতে সরকারি বিমানে গিয়ে বিতর্কে এফবিআই প্রধান

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল আবারও বিতর্কে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি সম্প্রতি তার বান্ধবীর কুস্তি প্রতিযোগিতা দেখতে সরকারি বিমানে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) নিবন্ধিত একটি সরকারি জেট ২৫ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে উড়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর একই বিমানটি সেখান থেকে উড়ে যায় টেনেসির ন্যাশভিলে, যেখানে প্যাটেলের বান্ধবী ও গায়িকা অ্যালেক্সিস উইলকিনস বসবাস করেন। তবে যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়নি।

সেদিন ৪৫ বছর বয়সী কাশ প্যাটেল তার ২৬ বছর বয়সী সঙ্গী অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামের এক কুস্তি ইভেন্টে উপস্থিত ছিলেন। উইলকিনস ওই আয়োজনে গান পরিবেশন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন।

গত কয়েক মাস ধরে প্যাটেলের বিরুদ্ধে সরকারি বিমানের ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য সমালোচনা করে আসছেন। প্যাটেল এফবিআই প্রধান হিসেবে অফিসিয়াল ও ব্যক্তিগত সব ধরনের সফরেই সরকারি বিমান ব্যবহার করতে বাধ্য। কারণ, তাকে সর্বক্ষণ নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকতে হয়। তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে তাকে সরকারি ব্যয় ফেরত দিতে হয়, যা বাণিজ্যিক বিমানের টিকিটমূল্যের সমপরিমাণ।

তবে সাম্প্রতিক সময়ে প্যাটেলের ঘনঘন ন্যাশভিল সফর ও বিভিন্ন ক্রীড়া আসরে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে যা অনেক ক্ষেত্রেই এফবিআইয়ের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলে অভিযোগ।

চলতি বছরের শুরুতে কংগ্রেসের এক শুনানিতে নিজের ভ্রমণ অভ্যাসের পক্ষে ব্যাখ্যা দিয়ে প্যাটেল বলেছিলেন, ‘কংগ্রেসই বাধ্যতামূলক করেছে যে আমি সরকারি বিমানেই ভ্রমণ করব, এমনকি ব্যক্তিগত সফরেও।’

তবে পেনসিলভানিয়া সফরের সময় তিনি কোনো সরকারি কাজ করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সূত্র জানায়, ওই সফরে তার কোনো বৈঠক বা এফবিআই সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত ছিল না। ইভেন্টটি ছিল প্রয়াত হাল্ক হোগানের সহ-প্রতিষ্ঠিত এক বিনোদনধর্মী কুস্তি প্রতিযোগিতা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্যাটেল ন্যাশভিলে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একাধিকবার সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত সফর মিলিয়ে নিয়েছিলেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026