নিউইয়র্কে নিলামে উঠছে খাঁটি স্বর্ণের তৈরি টয়লেট ‘আমেরিকা’

আমেরিকার নিউইয়র্কে নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে দামী টয়লেট যা পুরোপুরি তৈরি খাঁটি স্বর্ণে। ইতালীয় শিল্পী মাওরিজিও ক্যাটেলানের বিখ্যাত শিল্পকর্ম “আমেরিকা” নামের এই টয়লেটটি আগামী ১৮ নভেম্বর সথেবি’স (Sotheby’s) নিলামঘরে বিক্রির জন্য তোলা হবে। নিলামের শুরু মূল্য ধরা হয়েছে এর ওজন অনুযায়ী প্রায় ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ ১০১.২ কিলোগ্রাম (প্রায় ২২৩ পাউন্ড) খাঁটি সোনার বর্তমান বাজারমূল্য।

নিলামঘরের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গালপারিন বলেন, “ক্যাটেলান হলেন সমসাময়িক শিল্পজগতের এক প্রকৃত প্ররোচক। তাঁর কাজ সবসময় দর্শকদের ভাবিয়ে তোলে।”

ইতালীয় শিল্পী ক্যাটেলান পূর্বেও আলোচিত হয়েছিলেন তাঁর ‘কমেডিয়ান’ নামে শিল্পকর্মের জন্য, যেখানে একটি কলা দেয়ালে টেপ দিয়ে আটকানো ছিল। সেই কাজটি নিউইয়র্কে ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এর আগে তাঁর আরেকটি কাজ, নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের হাঁটু গেড়ে থাকা ভাস্কর্য “Him”, ২০১৬ সালে ক্রিস্টির নিলামে ১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

‘আমেরিকা’ নামের এই স্বর্ণ টয়লেটটি মূলত অতিবিত্ত সমাজের বিলাসিতা ও বৈষম্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে তৈরি। শিল্পী ক্যাটেলান একবার বলেছিলেন, “আপনি ২০০ ডলারের লাঞ্চ খান বা ২ ডলারের হটডগ শেষ ফলাফল একটাই, টয়লেটে গিয়ে সব সমান।”

২০১৬ সালে তৈরি এই শিল্পকর্মের দুটি সংস্করণ রয়েছে। এর একটি বর্তমানে এক অজ্ঞাত সংগ্রাহকের মালিকানায় রয়েছে এবং সেটিই এবার নিলামে উঠছে। অন্যটি প্রথম প্রদর্শিত হয় নিউইয়র্কের গুগেনহেইম জাদুঘরে, যেখানে এক লাখেরও বেশি দর্শক তা দেখতে, এমনকি ব্যবহার করতে ভিড় করেছিলেন।

২০১৯ সালে এটি ব্লেনহেইম প্যালেসে প্রদর্শিত হলে কয়েক দিনের মধ্যেই চুরি হয়ে যায়। চোরেরা রাতের আঁধারে ভবনে ঢুকে সেটি পাইপলাইন থেকে বিচ্ছিন্ন করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুইজনকে পরবর্তীতে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। ধারণা করা হয়, টয়লেটটি ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026