রাজধানীতে জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে জুলাইযোদ্ধা সংসদ’র আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তবে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন সহযোদ্ধারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।

তিনি আরও বলেন, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।

আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এ প্রশ্নের উত্তর দিতে পারছি না।

ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আরমান তার বাবা-মার সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সারা দেশে উদীয়মান ছাত্র ও তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয়। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026