জানুয়ারি থেকে সব সরকারি ভবন হবে গ্রিন বিল্ডিং: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানুয়ারি থেকে সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে ‘গ্রিন বিল্ডিং’ কর্মশালায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকসহ সবাইকে একটি বাধ্যতামূলক নির্দেশনা তৈরির অনুরোধ করেছেন রিজওয়ানা হাসান। এই নির্দেশনার ওপর ভিত্তি করে জানুয়ারি থেকে নির্মাণ হতে যাওয়া সরকারি ভবনগুলো গ্রিন অথবা সাস্টেনেবল বিল্ডিং হিসেবে হবে।

রিজওয়ানা বলেন, ‘আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করছি, আমি নিজেও কথা বলব যেন তারা একটি ওয়ার্কিং গ্রুপ করে এটার (গ্রিন বিল্ডিংয়ের) জন্য একটা নির্দেশনা তৈরি করে দেন। আমরা সকল সংগঠন মিলে একটা সম্মিলিত নির্দেশনা তৈরি করে ফেলি। তারপর আমরা জানুয়ারি থেকে নিয়ম করে দেই, তখন থেকে যে সরকারি বিল্ডিং হবে, তারা যেন এ নিয়মগুলো মেনে চলে।’

এসময় এই কর্মশালায় উপস্থিত বক্তরা জানান, গ্রিন বিল্ডিং এমন একটি কাঠামো যা নকশা, নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের পুরো জীবনচক্র জুড়ে পরিবেশের উপর প্রভাব কমিয়ে এবং সম্পদ সাশ্রয়ী হয়ে পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়। এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো ছাড়াও বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় করবে বলে মত তাদের।

টিএম/টিকে

Share this news on:

সর্বশেষ

আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026