২০২৫-২৬ অর্থবছর

৪ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় বাড়ল ১.৪০ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় বিগত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

সোমবার (৩ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে আয় হয়েছিল ১ হাজার ২৮১ কোটি ১০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৭২০ কোটি ৭২ লাখ ডলার।

এছাড়া ৫৭৫ কোটি ২৫ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৫৬০ কোটি ৩৭ লাখ ডলার।

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩২৯ কোটি ৬৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এছাড়া ১৩৬ কোটি ২১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫৭৮ কোটি ৬৩ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯০ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ০৮ শতাংশ। জুলাই-অক্টোবর মাসে রপ্তানি হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৮২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026