ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় আধুনিক নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বনানীতে নবনির্মিত এ ভিসা সেন্টার উদ্বোধন করেন। কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন এ কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত বমেল বলেন, এ উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।

তিনি বলেন, ‘বাংলাদেশ নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমশ বাড়ছে। নতুন এ কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।’

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন এ কেন্দ্র আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা গ্রহণ করতে পারবেন, তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজগুলো পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদন সম্পর্কিত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বাস্থ্য সচেতনতায় পুরুষদের ঘাটতি স্পষ্ট Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026