ডিএসইর সূচক ৪ মাস আগের অবস্থানে, কমলো লেনদেনও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (৪ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে চারগুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক ১ শতাংশের কাছাকাছি বা বেশি কমেছে। এক্সচেঞ্জটির লেনদেনও দুই কার্যদিবস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির। বিপরীতে কমেছে ২৭৭টির। আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৫৮টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫২টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ১৯ পয়েন্টে নেমেছে। গতকাল এ সূচক ছিল ৫ হাজার ৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ১ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইএক্স সূচকটি এর আগে গত ৮ জুলাই আজকের চেয়ে কম, ৪ হাজার ৯৮২ পয়েন্টে ছিল। অর্থাৎ প্রায় ৪ মাসের মধ্যে আজকে সূচক সর্বনিম্ন অবস্থানে নেমেছে। আজ ডিএসইতে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৫ কোটি ৪ লাখ টাকা। এদিন মোট ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৫১৮ কোটি ৬২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণও কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৫৫ পয়েন্ট কমে ৮ হাজার ৭২২ পয়েন্টে নেমেছে।

সিএসইতে আজ মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টির দর বেড়েছে এবং কমেছে ১১৪টির। আর ২৭টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। এছাড়া, এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026