চলতি মাসেই চাকরি পেতে পারেন আবুল কালামের স্ত্রী পিয়া

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার (পিয়া) মেট্রোরেলে চাকরি পেতে যাচ্ছেন। কিছু আনুষ্ঠানিকতা শেষে এ মাসেই তাঁকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তাঁর জন্য সম্ভাব্য তিনটি পদ বিবেচনা করা হচ্ছে। এসব পদ ১৬তম গ্রেডের।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আইরিন আক্তারের স্নাতক এখনো সম্পন্ন হয়নি। তাই উচ্চমাধ্যমিক পাসের সনদ দিয়ে তিনটি পদের চাকরি দেওয়া যেতে পারে। এর মধ্যে একটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর (টিএমও)। এর কাজ হচ্ছে স্টেশনগুলোয় কাচঘরের ভেতর টিকিট বিক্রি করা।

স্থায়ী কার্ডে টাকা ভরা (রিচার্জ)। আরেকটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটির কাজ মূলত ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে। স্টেশনেও কিছু কাজ আছে।

আরেকটি পদ হচ্ছে কাস্টমার রিলেশন সহকারী। এটির কাজও স্টেশনেই। সব কটি পদই ১৬তম গ্রেডের। এই পদের মাসিক বেতন সব মিলিয়ে ৪০ হাজার টাকার বেশি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র বলছে, গত রবিবার আইরিন আক্তার ও আবুল কালামের পরিবারের সদস্যরা উত্তরার দিয়াবাড়ীতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে এসেছিলেন।

আইরিন আক্তারকে চাকরি দেওয়ার বিষয়টি সে সময় নিশ্চিত করা হয়েছে। তাঁকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সে অনুসারে শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য কিছু কাগজ ডিএমটিসিএল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপদেষ্টার ঘোষণা দেওয়া পাঁচ লাখ টাকার সহায়তা এরই মধ্যে দেওয়া হয়েছে। এখন চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ফাওজুল কবির খান আরও কিছু আর্থিক সহায়তা দেওয়া যায় কি না, সেই চেষ্টা করছেন। এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখে মাসে মাসে যাতে নিহত ব্যক্তির পরিবার পেতে পারে, সেই চিন্তা চলছে। এ ছাড়া একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ নিহত আবুল কালামের পরিবারকে পর্যাপ্ত ও অবিলম্বে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত আবুল কালামের পরিবারকে যতভাবে সহায়তা করা যায়, সেটা তাঁরা করবেন। আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে চাকরি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। মহামান্য আদালতের নির্দেশনাও তাঁরা মেনে চলবেন। তিনি আরও বলেন, কোনো মানুষের প্রাণের বিনিময় হতে পারে না। তাঁরা যা করছেন, সেটা সহায়তা। এ ছাড়া আর যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিকতার জন্য আইরিন আক্তারের কাছ থেকে একটি আবেদনপত্র নেওয়া হবে। সেটির ওপর ভিত্তি করে শিগগিরই একটি নিয়োগপত্র দেওয়া হবে। ডিএমটিসিএল শতভাগ রাষ্ট্রায়ত্ত কোম্পানি। এটি ১২ সদস্যের একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। এই বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। আইরিনের নিয়োগের বিষয়টি পরে বোর্ডেও অনুমোদন করিয়ে নেওয়া হবে।

ডিএমটিসিএলের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বলছে, রবিবার আইরিন আক্তার ডিএমটিসিএলের কার্যালয়ে আসার পর তাঁকে দুটি বিষয় জানানো হয়।

এখন তাঁর যোগ্যতা অনুযায়ী ১৬তম গ্রেডে চাকরি দেওয়া হবে। ভবিষ্যতে স্নাতক পাসের সনদ জমা দিলে উচ্চতর পদে চাকরি দেওয়া হবে। তখন মাসিক বেতন ৮০ হাজার টাকার বেশি হবে বলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন।

আইরিন আক্তার জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ মহিলা কলেজে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। স্নাতক পরীক্ষা তিনি সম্পন্ন করতে পারেননি।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026