© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৯ মামলা

শেয়ার করুন:
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৯ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ০৫ নভেম্বর, ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭০৯টি মামলা করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ২৫টি কাভার্ড ভ্যান, ৫৪টি সিএনজি ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ২১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। 
এ ছাড়াও অভিযানকালে মোট ৪৩৪টি গাড়ি ডাম্পিং ও ১১০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরপি/এসএন

মন্তব্য করুন