গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায়, আসছে নতুন যুগের ‘জেমিনি’

গুগল তাদের দীর্ঘদিনের ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানাতে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি।

অ্যান্ড্রয়েড অথরিটি-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল এখন Digital assistants from Google নামের সেটিংস বিকল্পটি সরিয়ে দিচ্ছে। এত দিন পর্যন্ত ব্যবহারকারীরা চাইলে পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন। কিন্তু নতুন আপডেটে সেই সুযোগ আর থাকবে না। এর ফলে অচিরেই জেমিনিই গুগলের একমাত্র এআই সহকারী হয়ে উঠবে।

জেমিনিকে ঘিরে গুগলের প্রস্তুতি গত এক বছরে দ্রুত গতিতে এগিয়েছে। ইতোমধ্যে গুগল অ্যাসিস্ট্যান্টের বহু ফিচার নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। যেমন- ভয়েস কমান্ড, রিমাইন্ডার সেট করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, গান শোনা কিংবা অনলাইন সার্চ করা— সব কাজই এখন জেমিনির মাধ্যমে করা যাচ্ছে।

তবে গুগলের পরিকল্পনা এখানেই থেমে নেই। তারা জেমিনিকে আরও উন্নত ও বুদ্ধিমান করে তুলতে নতুন সব ফিচার যোগ করছে। নতুন আপডেটে যুক্ত হতে পারে Processing Animation। যা ব্যবহারকারীর অনুরোধ প্রক্রিয়াকরণের সময় একটি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেখাবে।

এছাড়া দীর্ঘ প্রশ্ন বা বার্তার ক্ষেত্রে চ্যাটে Expand ও Collapse বোতাম যোগ করা হবে। যাতে ব্যবহারকারীরা সহজেই পুরো বার্তা দেখতে বা গোপন রাখতে পারেন। এমনকি Jump to Bottom নামে একটি নতুন বোতামও আসছে। যা দিয়ে কথোপকথনের নিচের অংশে দ্রুত যাওয়া যাবে।

গুগলের এই পরিবর্তন অনেকটা সময়ের দাবি বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ জেমিনি শুধু একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়, এটি গুগলের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। ব্যবহারকারীরা এখন টেক্সট, ভয়েস, ছবি ও ভিডিও- সব মাধ্যমেই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি কার্যকর, দ্রুত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম। একই সঙ্গে এটি ব্যবহারকারীর প্রশ্ন বুঝে প্রসঙ্গভিত্তিক উত্তর দিতে পারে। যা ভবিষ্যতে সার্চ ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূল বদলে দেবে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026