মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী শ্রমিকদের আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গতকাল বুধবার (৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃত ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

প্রায় চার ঘণ্টাব্যাপী এই অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে অনিয়মের কারণে আটক করা হয়।
পরিচালক আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযোগ ছিল—কিছু বিদেশি শ্রমিক অনুমতি ছাড়া কাজ করছেন এবং বৈধ পরিচয়পত্র ছাড়াই অবস্থান করছেন।

তিনি বলেন, অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কেনিথ তান আরও জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩-এর বিভিন্ন ধারায় মামলা করা হবে।

অভিযোগের মধ্যে রয়েছে বৈধ পাস ও ভ্রমণ নথি ছাড়া অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসায় থাকা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করা।

তিনি আরও বলেন, এই অভিযান ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা কমানো।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026