দুর্নীতি ও অনিয়মে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

বুধবার (৫ নভেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, কুমিল্লা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি রাজস্ব বাজেটের আওতায় মেরামত ও সংস্কার খাতে কোনো কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলী দলের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, গত বছরের ১১ নভেম্বর তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ সম্পন্ন হয়নি। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।

রাঙামাটি জেলার বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূষণছড়া এবং কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বস্থলে অনুপস্থিত এবং স্বাস্থ্যকেন্দ্রে নানাবিধ অনিয়ম ও অগোছালো পরিবেশ বিরাজ করছে।

এছাড়া কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সম্পূর্ণ বন্ধ অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এখানে কর্মরত ফার্মাসিস্ট ও এমএলএস (মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট) নিয়মিত অনুপস্থিত থাকেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন মৌখিকভাবে বরাদ্দ থাকলেও সরেজমিনে উপস্থিত ছিলেন না। জেলা সিভিল সার্জনও কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

এছাড়া ঝিনাইদহ পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায় উক্ত প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং এখনো কোনো ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়নি।

পরবর্তীতে টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প-সংক্রান্ত নথিপত্র, টেন্ডার ডকুমেন্ট ও প্রাসঙ্গিক রেকর্ড সংগ্রহ করে।

দুদক জানায়, অভিযানকালে সংগৃহীত কাগজপত্র পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী টিমগুলো কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026