দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কমলাপুর অংশের নির্মাণ কাজ

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত ১.১৬ কিলোমিটার মেট্রোরেল লাইনের সামগ্রিক নির্মাণ কাজের অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে।

এর আগে বুধবার (০৫ নভেম্বর) এমআরটি লাইন-৬ প্রকল্পের এক কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোরেল প্রকল্পের মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, এমআরটি লাইন-৬ সম্প্রসারণের কাজ পুরোদমে চলায় কর্তৃপক্ষ আশা করছে আগামী বছরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার মেট্রোরেল ট্র্যাকের কাজ সম্পন্ন হবে।

মেট্রো প্রকল্প সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম স্থাপন চুক্তি সম্পাদনসহ নির্মাণ কার্যক্রম জোরদার করেছে। এদিকে, সরকার মতিঝিল-কমলাপুর অংশে মেট্রোরেলের ইলেকট্রো-মেকানিক্যাল কাজ থেকে ১৮৫ কোটি টাকা সাশ্রয় করেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মতিঝিল থেকে কমলাপুর অংশের ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেমের কাজের জন্য ২০১৮ সালের জুনে দরপত্র জমা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি কার্যকর আলোচনার মাধ্যমে তা নিযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) দ্বিতীয় সংশোধনী অনুযায়ী এ অংশের জন্য ২৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা ব্যয় হিসেবে অনুমোদিতও হয়েছে।

মেট্রোরেল প্রকল্প অনুযায়ী, ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত উত্তরা উত্তর-মতিঝিল অংশের প্রকৃত গড় অগ্রগতি ৯৯.৪৫ শতাংশে পৌঁছেছে। আর মতিঝিল-কমলাপুর অংশের অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে দাঁড়িয়েছে।

সব স্টেশনের কলাম নির্মাণ সম্পন্ন হয়েছে এবং নির্মাণ ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্ট প্রস্তুত করা হয়েছে। এ পর্যন্ত ২৭টি স্প্যানের মধ্যে ২২টি স্থাপন করা হয়েছে এবং ১৮০ মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদ, ট্র্যাক স্ল্যাব ও প্ল্যাটফর্ম স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে। মোট ৮২৪টি প্রিকাস্ট প্যারাপেট ওয়াল স্থাপন করা হয়েছে।

বাংলাদেশের প্রথম ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইনটি দিয়াবাড়ি-মিরপুর-ফার্মগেট-মতিঝিল-কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ। ২০২৩ সালের নভেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, বর্তমানে প্রথম ট্রেন মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে যায়, যা আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিট। আর শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা ৪০ মিনিট।

অপরদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায়, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট। আর শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়, যা আগে ছিল রাত ৯টা।

সূত্র বাসস

আইকে/এসএন


Share this news on:

সর্বশেষ

img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026