মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমকে চুমু ও শরীরে হাত দেয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের কাছে রাস্তায় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় ক্লদিয়া শেনবাউমকে চুমু ও শরীরে হাত দেয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়— শেনবাউম সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে। এমন সময় এক ব্যক্তি আচমকা তার পেছন থেকে এসে জড়িয়ে ধরার চেষ্টা করছেন। নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে সরিয়ে দিচ্ছেন। এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেনবাউম জানান, তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন। বলেন, ‘যদি আমি অভিযোগ না করি, তাহলে দেশের নারীরা কীভাবে নিরাপদ থাকবে? যদি রাষ্ট্রপ্রধানের সঙ্গেই এমন হয়, তাহলে সাধারণ নারীদের সাথে আরো কী কী হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নারী হিসেবে শুধু আমি নই, আমাদের দেশের অসংখ্য নারী প্রতিদিনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়। এবার একটা সীমা টানতেই হবে।’ অভিযুক্ত ব্যক্তি ভিড়ের মধ্যে আরও কয়েকজন নারীর সঙ্গেও এমন আচরণ করেছিলেন বলে জানান তিনি।

নারী অধিকারকর্মীরা বলছেন, এই ঘটনা মেক্সিকোর সমাজে গেঁথে থাকা পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। তাদের মতে, ঘটনাটি শুধু প্রেসিডেন্টে নিরাপত্তা নয়— দেশের নারীদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ১৫ বছর বা তার বেশি বয়সি প্রায় ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। অন্যদিকে দেশটিতে নারী হত্যার ৯৮ শতাংশ মামলাই অমীমাংসিত থেকে যায়।

ঘটনার পর নিরাপত্তা নিয়ে সমালোচনা উঠলেও শেনবাউম জানিয়েছেন, ‘আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই, দূরে নয়’। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন কয়েকদিন আগেই মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরে মেয়র কার্লোস মানজোকে স্থানীয় উৎসবে গুলি করে হত্যা করা হয়েছে।

গত নির্বাচনের আগে পর্যন্ত মেক্সিকোতে অন্তত ৩৫ জন প্রার্থী খুন হয়েছিলেন— যা দেশটির ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন হিসেবে ধরা হয়। দায়িত্ব নেয়ার পর শেনবাউম মাদকবিরোধী অভিযান ও ফেন্টানিল (এক ধরনের মাদক) পাচার দমনে কিছু সাফল্য পেলেও নারীর নিরাপত্তা এখনও তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026