যমুনায় যেতে জামায়াতসহ ৮টি দলের মিছিলে পুলিশের বাধা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল স্মারক লিপি দেবে। এইমধ্যে মৎস্য ভবন মোড়ে মিছিল আটকে দিয়েছে পুলিশ। গণমিছিলে অংশ নেয়া ৮ দলের আট জন প্রতিনিধি যমুনায় গিয়েছেন৷

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল স্মারক লিপির দিতে যাচ্ছেন নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল স্মারক লিপির দিতে যাচ্ছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। বলেন, প্রয়োজনে আবার জীবন দেবো। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব৷ ঘি আমাদের লাগবেই৷

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দাবি আদায়ের পথে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র লক্ষ‍্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, আপনি ঐক‍মত্য কমিশনের প্রধান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব আপনার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এখুনি জারি করুন।

এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয় বিক্ষোভমুখর জনসমুদ্রে। আর নেতা কর্মীদের গণভোট গণভোট স্লোগানে প্রকম্পিত করে পুরো পল্টন এলাকা।

বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। এখানের সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন।

এ দিকে জামায়াতে ইসলামীর পাশাপাশি একই দাবিতে পল্টনে জড়ো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বেশ কিছু পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়েছেন।

সকাল সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো–বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আইকে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026