৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ নভেম্বর) সকালে আটকদের অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

আটকরা উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকর স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) এবং বানেছার ছেলে আলী হক (১৭)।

পুলিশ ও বিজিবি জানান, আটকরা অবৈধভাবে দালালদের মাধ্যমে দীর্ঘদিন পূর্বে কাজের সন্ধানে দিল্লীতে যান। সেখানে কাজ শেষে আবারো দালালদের মাধ্যমে বৃহস্পতিবার গভীররাতে অবৈধ পন্থায় বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফর কাছে আটক হন। এসময় বিএসএফ তাদেরকে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এস’র পাশ দিয়ে কাটাতার পেরুবার সময় আটক হন। পরে বিএসএফ তাদের লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে পতাকা বৈঠকের পর হস্তান্তর করে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটকদের অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026