অনেকেই টিভি টক শোতে ডাহা মিথ্যা কথা বলেন : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই টিভির টক শোতে যান এবং ডাহা মিথ্যা কথা বলেন। এমন মিথ্যা বললেই নাকি মার্কেট পাওয়া যায়! আবার মিথ্যা কথা বলছে জেনেও সেই ব্যক্তিকে ডেকে টক শো করানো হচ্ছে।

তিনি আরো বলেন, প্রতিটি টক শোতেই একই অবস্থা। মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি। সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার নেই যা তারা করেনি। উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়েও মিথ্যাচার হচ্ছে। আর সেনাবাহিনীকে নিয়ে তো প্রতিদিনই হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোন সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় এ মন্তব্য করেন।

সংস্কার ও সাংবাদিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেসসচিব মফস্বল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা দিন-রাত নিউজের পেছনে ছুটে প্রতিবেদন তৈরি করেন। দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল আপনাদের সংগ্রহ করা ফুটেজ ব্যবহার করে। সেগুলো সারা বছর ইউটিউব ও ফেসবুকে প্রচারের মাধ্যমে আয় করে। অথচ সাংবাদিকদের কাজের কোনো স্বীকৃতি নেই, সম্মানিও দেয় না।

শুধু আইডি কার্ড ধরিয়ে দিয়ে বলে ‘যাও, করে খাও’। এ নিয়ে সাংবাদিকদেরই সোচ্চার হওয়া উচিত। শফিকুল আলম আরো বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখেন তারা পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। কেউ হয়তো পূর্বাচলের প্লট পেয়েছেন, নয়তো তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।

তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। চব্বিশের জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করছি না। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
প্রেসসচিব বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তিনি নিঃসন্দেহে মিথ্যাচার করেছেন। তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে সব বিষয় স্পষ্ট করা হয়েছে।

পরে সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোনার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেসসচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। প্রেসসচিব স্মারকলিপি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন।

মতবিনিময় শেষে শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শফিকুল আলম।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026