ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে দুয়াজির সঙ্গে পরিচয় হয় মামদানির

ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি বর্তমানে বিশ্বের আলোচনায় রয়েছেন। স্বাভাবিকভাবেই এখন সবার আকর্ষণ তার স্ত্রী, সিরীয় বংশোদ্ভূত আমেরিকান শিল্পী ও চিত্রকর রামা দুয়াজির দিকে। এই খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

রামা দুয়াজির জন্ম হিউস্টনে হলেও ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান এবং তার শৈশবের বড় অংশ কেটেছে সিরিয়ার নিকটবর্তী শহরে।

এক পডকাস্টে রামা বলেছেন, ছোটবেলায় তিনি প্রায়ই তার সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অব দ্য আর্টস-এ ভর্তি হন। সেখানে অন্যদের থেকে ভিন্ন হওয়ার এই উপলব্ধিই তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়ে তুলতে প্রেরণা যোগায়। এরপর থেকেই তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রং উঠে আসে।

রামা দুয়াজি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। সেখানেই তিনি ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন। তাদের পরিচয় অল্প দিনেই গভীর হয় এবং চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অফিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রামা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি তার কাজে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026