সর্বোচ্চ অবস্থানে মালয়েশিয়া রিঙ্গিত

এক বছরেরও বেশি সময় পর মালয়েশিয়ান রিঙ্গিত আজ সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। স্থানীয় মুদ্রাটি শুক্রবার (৭ নভেম্বর) ডলারের বিপরীতে ৪.১৮ রিঙ্গিতের নিচে লেনদেন হয়, যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ মান।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম)-এর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন করে আশাবাদের কারণে রিঙ্গিতের এই উত্থান ঘটেছে।

ডলারের বিপরীতে রিঙ্গিতের মান ০.১ শতাংশ বেড়ে ৪.১৭৯০ এ দাঁড়ায়। অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক পুঁজির প্রবাহ এবং ইতিবাচক বাজার মনোভাব মুদ্রাটিকে আরও শক্তিশালী করেছে।

বিশ্লেষকদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, মালয়েশিয়ার অর্থনীতি বর্তমানে বহিরাগত চাহিদা বৃদ্ধির সুফল পাচ্ছে। বিশেষ করে দেশটির দুই বৃহত্তম বাণিজ্যিক অংশীদার- চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিরতি (tariff truce) চুক্তি নবায়ন মালয়েশিয়ার বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের শীর্ষ নেতাদের আতিথ্য দেয়, যা দেশের আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া গত অক্টোবর মাসে বৈদেশিক বন্ড মার্কেটে ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪.৮ বিলিয়ন রিঙ্গিত) বিনিয়োগ প্রবাহিত হয়েছে, যা সেপ্টেম্বরে নিবন্ধিত ১.৭ বিলিয়ন ডলার পুঁজি বহির্গমনের বিপরীত প্রবণতা নির্দেশ করে।

অন্যদিকে, বিএনএম বুধবার নীতিগত সুদের হার (Overnight Policy Rate) ৩ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়, এবং বিশ্লেষকরা ধারণা করছেন আগামী এক বছর এই হার অপরিবর্তিত থাকতে পারে।

অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের উন্নতি রিঙ্গিতের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রিঙ্গিত আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026