নতুন আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ : শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম। দেখতে পাই নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার দেশ।

শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার এনার্জি, তারুণ্য তোমার সুস্থতা, মনের, দেহের, হৃদয়ের, আত্মার। আমরা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি।

উপদেষ্টা বলেন, আমরা তরুণ প্রজন্ম, এ সময়ের মুক্তিযোদ্ধা, আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই গ্রাম, শহর এবং প্রিয় মাতৃভূমিকে। অঙ্গীকার করছি, ভারসাম্যের সৃষ্টি করব পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। তিনি বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়ব। এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, সংবেদনশীলতা, আর দায়িত্ব মানে-সেবা। 

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্র গড়ে তুলব নারী-শিশুর নিরাপদ বিচরণ। সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব। এ সময় নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026