জনগণ ছাড়া কেউ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না : মাসুদ কামাল

জনগণ ছাড়া আর কারোরই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার এবং ক্ষমতা হলো জনগণের। আর কারো না। কালো আইন করে একটি রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া সম্ভব না।

এটা পৃথিবীর কেউ পারেনি।’

একটি ইউটিউব চ্যানলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, ‘আদালতের মাধ্যমে একটি বিচার করেছে। ওনারা বলছেন এটা আন্তর্জাতিক মানের বিচার।

কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা তো গ্রহণ করছে না। এটার কী হবে? ইউনূস সাহেব ও তার প্রেসং উইং, আদালত, ওনার প্রসিকিউটর বা ইউনূস সাহেবকে যারা সাপোর্ট করে কিছু পেতে চায়, তারা আওয়ামী লীগকে কিভাবে মূল্যায়ন করেন, সেটা দিয়ে দুনিয়া চলবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করি। আমরা এগুলোকে নির্বাচন বলি না।

কিন্তু কোনো নির্বাচনে দলগুলোকে নিষিদ্ধ করা হয়নি। বিএনপিকে নিষিদ্ধ করা হয়নি। বিএনপির স্ট্র্যাটেজিক কারণে বুঝছে নির্বাচন ভালো হবে না।

সেকারণে তারা আসেনি। কিন্তু ওরা আসতে চাইলে আসতে দেব না এ কথা কেউ বলেনি।

কিন্তু এখন কী হইছে? নৌকা থাকবেই না।’

মাসুদ কামাল বলেন, ‘আপনি বিচার করতে চাচ্ছেন বিচার করেন। কোনো আপত্তি নেই। বিচার শুরু করছেন বিচার হচ্ছে। বিচার হোক। বিচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেন তুমি আর কিছু করতে পারবা না। যেহেতু বিচার শুরু হইছে অতএব নির্বাচন করতে পারবা না। পৃথিবীর কোনো দেশ কোনো আইন এটা মানবে? এই আইনকে সংশোধন করে দিছে। কবে করেছে? এই সরকারের আমলে করেছে।’ 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026