নিজেকে সংযত করুন - সাদিক কায়েমকে মাসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে সংযত হতে বললেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। শেখ হাসিনার রায় ইস্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের দেওয়া বিবৃতি ঘিরে সাদিক কায়েমের বক্তব্যের কড়া সমালোচনা করেন মাসুদ কামাল।

তিনি বলেন, হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছেন সাদিক কায়েম। দুইটা ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে।

এরকম বহু লোক দেখেছি ভোট পাওয়ার পরে হারিয়ে গেছে। বহু নেতা দেখা হয়ে গেছে। নিজেকে সংযত করেন। যে সুনাম আপনার শুনেছিলাম, সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন।

বিনয়ীর অভিনয় বেশিদিন করা যায় না। প্রকৃত চেহারা বের হয়ে যায়। সেই চেহারাটা নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে যদি পরিবর্তন করতে না পারেন, সেই চেহারা বেশিদিন ঢেকে রাখতে পারবেন না।

মাসুদ কামাল আরো বলেন, খুব সুনাম শুনেছিলাম সাদিক কায়েমের।

খুব ভদ্র লোক। তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম, কোন কোন শিক্ষককে থাকতে দেওয়া হবে না। বের করে দেওয়া হবে। আপনি কে বের করে দেওয়ার? কে আপনি? ডাকসুর মেয়াদ শেষ হলে আপনি পাবলিক।

তিনি আরো বলেন, ভিন্নমত পোষণ করে বলে, ফ্যাসিবাদের পক্ষে স্বাক্ষর দিয়েছে বলে একজন শিক্ষককে বের করে দেবেন? আপনি কে একজন শিক্ষককে বের করে দেওয়ার? ফ্যাসিবাদের পক্ষে তো আপনিও ছিলেন।

আপনার সাধারণ সম্পাদকও ছাত্রলীগের কমিটিতে ছিল। চাপে পড়ে, না কোন কারণে ফ্যাসিবাদের পক্ষে স্বাক্ষর করেছে, এ জন্য তাকে বের করে দেবেন?

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার গত ১৭ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন শিক্ষক বিবৃতি দেন। এ ঘটনায় সাদিক কায়েম বলেছিলেন, ‘প্রগতিশীল যেসব শিক্ষক খুনি হাসিনার পক্ষে স্বাক্ষর করেছে, তাদের আর বাংলাদেশে রাখা যাবে না। বাংলাদেশ থেকে তাদের নির্মূল করা হবে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। যারা খুনিদের পক্ষে অবস্থান নেবে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত যার মৃত্যুদণ্ড রায় দিয়েছে, এরকম একজন খুনির পক্ষে যারা অবস্থান নেয়, তাদের এই স্বাধীন বাংলাদেশে নিমূল করাই হচ্ছে আমাদের রাজনীতি। আমরা শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে এসব শিক্ষকের ক্লাস যেন বয়কট করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেন তাদের চাকরিচ্যুত করে। যারা হাসিনার গণহত্যা নরমালাইজ করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026