নির্বাচনে যেকোনো কারসাজি দেশের জন্য বিপজ্জনক : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সম্প্রতি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্য ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা ও সমালোচনা হয়েছে। শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য হলো তার দলের কেন্দ্রীয় একটি কর্মকৌশলের অংশ। নির্বাচনকে প্রভাবিত করতে এটি গুরুত্বপূর্ণ এবং সরকারের উচিত এ বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়া। এই নির্বাচনটা যদি কোনোভাবে কারসাজির শিকার হয় তবে আমাদের ভবিষ্যৎ খুব ডিজাস্টার পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, জামায়াতের বক্তব্যে তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়নি। শাহজাহান চৌধুরীর মতে তিনি তার বক্তব্যে তিনি পুলিশ ও প্রশাসনকে দেশের স্বার্থে কাজ করার জন্য উৎসাহিত করতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, তার বক্তব্যকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে, যা ফ্যাসিস্টদের সহযোগিতা উস্কানি দিচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ‘জামায়াতের সমালোচনা করলে তা ইসলামের সমালোচনা হিসেবে দেখানো হয়, ইসলামবিদ্বেষী বা নাস্তিক হিসেবে চিহ্নিত করা হয়। আমি এটি বহুবার দেখেছি। জামায়াতের তৃতীয় শ্রেণীর এই কৌশল কতটা কার্যকর তা ভেবে দেখা দরকার।’

তিনি আরো বলেন, সাধারণ ভোটাররা মূলত লিবারেল এবং তারা জামায়াতকে ভোট দেয় না।তবে আওয়ামী লীগের সমর্থকরা যদি তাদের সুবিধার কারণে জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে প্রশাসনও সেই পক্ষে কাজ করতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচনে যারা জামায়াত বা বিএনপির সাথে জড়িত, তাদের অনেকেই শেখ হাসিনার আমলে চাকরিতে এসেছে। কেউ কেউ সামান্য আগে যোগ দিয়েছেন, তবে তাদের ক্যারিয়ারের বড় অংশ শেখ হাসিনার সময়ে হয়েছে। অনেক আওয়ামী লীগ সমর্থকও এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করতে পারেন। মাঠ প্রশাসন—ডিসি, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা সংক্রান্ত কর্মকর্তারা সম্ভাব্যভাবে জামায়াতের পক্ষে কাজ করার চেষ্টা করতে পারে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026