বাংলাদেশের হারের দায় নিয়ে অস্বস্তির ইঙ্গিত বাটলারের

ঋতুপর্ণা-রুপ্নাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে এশিয়া কাপে উঠেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে তারা জর্ডান-ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল। সেই বাংলাদেশ আজ (বুধবার) নিজেদের মাটিতে ছিল একেবারে ছন্নছাড়া। যে মালয়েশিয়াকে বছর তিনেক আগে ঢাকায় ৬-০ গোলে হারানোর কীর্তি রয়েছে, সেই বাংলাদেশ আজ ১-০ গোলে হেরেছে।

আজ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। হারের জন্য কোনো অজুহাত না দিয়ে সরাসরি নিজের দায় স্বীকার করে বলেন, ‘সবার আগে আমি পরিষ্কারভাবে বলতে চাই, দল নির্বাচন, ফলাফল, ভালো বা খারাপ, সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি। এটা একদম স্পষ্ট করে দিতে চাই। তাই আমি অজুহাত দিতে আসিনি।’



বাংলাদেশ এক গোল হজম করে হেরেছে। বাংলাদেশের ডিফেন্ডাররা হাই লাইন ডিফেন্স করায় মালয়েশিয়ার ফরোয়ার্ডরা গোলের সুযোগ পেয়েছেন। গোলের পেছনে অবশ্য কোচ ডিফেন্ডারদের দোষ দেখছেন না কোচ বাটলার, ‘আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। গোলের জন্য আমি কাউকে দোষ দেব না। এটা আমাদের ডিফেন্ডিংয়ের সমস্যার কারণে হয়নি।’ তবে তার এই কৌশল যে ঝুঁকিপূর্ণ সেটা অবশ্য স্বীকার করে নিয়েছেন, ‘যখন আপনি আক্রমণ করছেন, চাপে রাখছেন, আর এমন একটি দলের বিপক্ষে খেলছেন যারা খুব গভীরে নেমে খেলে, তখন ঝুঁকি-পুরস্কারের বিষয়টা থাকে।’

বাংলাদেশ নারী দলের কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব ছিল। সেই সংকট কাটিয়ে এশিয়া কাপ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে যখন বিশ্বকাপের স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা, তখন কোচ বাটলার আবার অস্বস্তির ইঙ্গিত দিলেন, ‘যখন নিজের ক্যাম্পের ভেতর এবং বাইরে এমন কিছু ব্যক্তি থাকে যারা দলকে বিঘ্নিত করার চেষ্টা করে, তখন মুনকি আর সাগরিকাদের মতো তরুণ খেলোয়াড়দের এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। আমি ইংল্যান্ড থেকে এসেছি, ওখানকার কাঠামো একদম আলাদা।’ এ নিয়ে তিনি আরও বলেন, ‘যদি কোনো খেলোয়াড়কে শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বাদ দেওয়া হয়, আর আমি যদি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে চাই, যা ৯০% ক্ষেত্রে আছে, তাহলে সমস্যা থাকা ব্যক্তিদের কারণে সেটা নষ্ট হয়।’

বাংলাদেশ তার অধীনেই দুর্দান্ত ফুটবল খেলেছে। হঠাৎ এই ছন্দপতন কেন? এই প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘আমি সব কিছুর দায় নিচ্ছি, কিন্তু যারা বাইরে থেকে দলকে বিঘ্নিত করছে, তাদের কারণে দায় নিচ্ছি না। আপনারা জানেন কারা সেই মানুষ। তাদের দল, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কয়েকজন তো আগেও এই গ্রুপে খেলেছে। এটাই বাস্তবতা, এটা হঠাৎ করে যাবে না।’

একইসঙ্গে নিজের অবস্থানে বাটলার তার অবস্থানেই অনড় থাকবেন। ফেডারেশন যদি নতুন কোচ আনতে চায়, তার কোনো দ্বিমত নেই। কালই ইংল্যান্ড চলে যাবেন এটাও বললেন সংবাদ সম্মেলনে, ‘যতদিন আমি আছি, আমি বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের এগিয়ে নেব এবং যারা বিষাক্ত আচরণ করে, যাদের মনোভাব খারাপ, তাদের সরিয়ে দেব। যদি ফেডারেশন নতুন কোচ চায়, আমার সমস্যা নেই। কালই ইংল্যান্ডে ফিরে যাব। যদি মনে করেন এতে সমস্যার সমাধান হবে, ঠিক আছে, নিয়ে আসুন আপনার দুই “বন্ধুকে”। যদি আমার সরে যাওয়া লাগে আমি রাজি। কিন্তু নতুন কোচ এলেও একই সমস্যা হবে।’

বাংলাদেশ দলের আজ অনেকে সেরা পারফরম্যান্স দিতে পারেননি। এ নিয়ে তিনি সাংবাদিকদের ইঙ্গিত করে বলেন, ‘আমি জানি কেন এক-দুইজন খেলোয়াড় আজকে নিজেদের সেরাটা দিতে পারেনি। আর এখানে বসে থাকা কয়েকজন সাংবাদিকও সেটা জানেন।’

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026