হবু ভগ্নিপতি পলাশকে ‘ত্যাজ্য’ করলেন স্মৃতির দাদা

ক্রমেই জনমানসে ‘ভিলেন’ হয়ে উঠছেন পলাশ মুছল! সূত্রের খবর, ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করে দিয়েছেন স্মৃতি মন্ধানার দাদা। একই পথে হেঁটেছেন স্মৃতির ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে পরিচিত ক্রিকেটার রাধা যাদবও। জল্পনা শোনা যাচ্ছে, বিয়ের ঠিক আগের দিন স্মৃতির এক বান্ধবীর সঙ্গে পলাশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তারপরই নাকি পলাশকে ‘বয়কটে’র পথে হেঁটেছেন স্মৃতির (Smriti Mandhana) নিকটজনেরা।

দাদা শ্রবণ মন্ধানাকে দেখেই ক্রিকেটে হাতেখড়ি স্মৃতির। বর্তমানে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত ক্যাফে সামলান শ্রবণ। বোনের বিয়ে উপলক্ষে খুশিতে মেতেছিলেন তিনিও। কিন্তু ‘হবু ভগ্নিপতি’কে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন শ্রবণ, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। তবে স্মৃতির বাবার ফলোয়িং লিস্টে এখনও রয়েছে পলাশের নাম। বিয়ে স্থগিত হয়ে গেলেও পলাশকে এখনও ফলো করেন স্মৃতি।

‘পালরিতি’র বিয়ের প্রায় প্রত্যেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদবদের। এর মধ্যে রাধা ইতিমধ্যেই আনফলো করে দিয়েছেন পলাশকে। তবে স্মৃতির অন্যান্য সতীর্থরা এখনও পলাশকে ফলো করছেন ইনস্টাগ্রামে। উল্লেখ্য, রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও।



কিন্তু ঘটনাবলি ক্রমেই অন্যদিকে মোড় নিতে থাকে। পলাশকে ঘিরে নানারকম জল্পনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই দাবি করেন, বাবার অসুস্থতাটা প্রধান কারণ নয়। স্মৃতির বিয়ে পিছিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে পলাশেরই কিছু ‘কীর্তি’। সেই জল্পনায় ঘি ঢালে স্মৃতির একটি পদক্ষেপ। বিশ্বজয়ের মাঠে স্বপ্নের মতো ‘প্রোপোজাল’, বিয়ের সঙ্গীত-মেহেন্দির সমস্ত ছবি নিজের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেন স্মৃতি। তবে পলাশের সঙ্গে অন্য ছবি রয়েছে স্মৃতির ইনস্টাগ্রামে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026