মোবাইল হ্যান্ডসেটের দাম নিয়ন্ত্রণে সতর্ক থাকার আশ্বাস বিটিআরসি'র

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি চালুর পর মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মাহমুদ হোসেন।

তিনি বলেছেন, ‘আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম সিস্টেম চালু হবে। তবে বাজারে কোন স্মার্টফোনের বাজারদর কত, তা দেখে রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ হ্যান্ডসেটের দাম বাড়াতে না পারে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

টিআরএনবি সভপতি সমীর কুমার দে’র সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম, এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটি’র সিএসও আমিনুল বারী সৌরভ, নগদ-এর ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম, টিআরএনবি’র সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মাহমুদ হোসেন বলেন, ‘মোবাইল হ্যন্ডসেটের মানের ওপর নেটওয়ার্কের মান নির্ভর করে। তাই ২০১৮ সাল থেকে এনইআইআর পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা চলছে। নাগরিকের নিরাপত্তার স্বার্থে এটা বাস্তবায়নে বাজারে স্টকে থাকা হ্যান্ডসেট লিগ্যাল চ্যানেলে নিয়ে আসার প্রক্রিয়া নিয়ে ডিসেম্বরে সমাধান আসবে।
আগামী ১৬ ডিসেম্বরের আগে কোন সেট বন্ধ হবে না।’

তিনি বলেন, ‘এনইআইআর পদ্ধতি চালু হলে স্মার্টফোনের দাম বেড়ে যাবে, এধরনের প্রচারণা রয়েছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে বিটিআরসি। এনইআইআর বাস্তবায়নের পর মোবাইল ফোনের দাম না বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবে পরিণত করতে হবে।
মোবাইল ফোন নিবন্ধনের বিষয়ে প্রচার চালানো হবে।’

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, ‘দেশের বাজারে একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ ১০ লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে। এসব হ্যান্ডসেট দিয়ে একটি চক্র নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে ওয়ারেন্টি সেবা পাচ্ছেন না। এমন অজস্র অভিযোগ আমলে নিয়েই বিজয় দিবসে এনইআইার সেবা শুরু হচ্ছে।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেজে মাত্র ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট।
ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই-বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেওয়ার সুযোগ থাকবে। এই সেবা চালু হলে ভুক্তভোগী গ্রাহক চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ঘরে বসেই বন্ধ করতে পারবেন।’

পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দেশে চুরি বা ছিনতাই হওয়া সেটগুলো আখাউড়া, বেনাপোল ও দর্শনা হয়ে ভারতে এবং ভারতের চুরি হওয়া ফোন বাংলাদেশে আসে। এছাড়াও পুরোনো ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেকেন্ডহ্যান্ড বাজার বেড়েছে। এতে করে হারানো সেট উদ্ধার কঠিন হয়ে পড়ে।’

এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ বলেন, ‘এনইআইআর আমাদের প্রজেক্ট নয়। এটি ন্যাশনাল ইস্যু। ইল-মোটিভ ছাড়া কেউ এর বিরুদ্ধে যেতে পারে না। মোবাইল ফোনের পেনিট্রেশন বাড়াতে ‘ট্যাক্স সহনশীল করা দরকার। আমরা প্রক্রিয়ার বাইরে ব্যবসা করি না, আইন মেনে ব্যবসা করতে চাই।’

আব্দুল্লাহ আল হারুন রাজু বলেন, ‘গ্রে ব্যবসায় মাত্র ৫০০-১০০ জন জড়িত। ২০ হাজারের মধ্যে ১৮ হাজারই চ্যানেল প্রোডাক্ট বিক্রি করে। গ্রে যারা করেন তারাও একসময় চ্যানেল ফোন বিক্রি করতো। সীমান্ত থেকে অবাধে দেশে ঢোকা মোবাই ফোনের বাজারের প্রভাবই বেশি। তাই এনইআইার চালু হওয়া দরকার।’

জহিরুল ইসলাম বলেন, ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর চালু করা বিলাসিতা নয় অপরিহার্য। এতে মোবাইল ব্যবসায় সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। দেশে আড়াইশোর মতো দেশী-বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে। মোবাইল আমদানির লাইসেন্স পাওয়া সহজ। এক মাসের মধ্যে মোবাইল ইমপোর্ট করতে পারেন।’ 

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026