ভারতকে নিজেদের সুবিধামতো উইকেট তৈরির অভ্যাস ছাড়তে হবে : হরভজন

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেছেন, ঘরের মাঠে টেস্ট ম্যাচে র‍্যাঙ্ক টার্নার (স্পিন সহায়ক উইকেট, যেখানে বল খুব বেশি টার্ন করে বা ঘুরতে থাকে) তৈরি করার অভ্যাস ভারতকে এখন ছাড়তে হবে। তার মতে, বোলাররা কেবল তখনই উন্নতি করতে পারে যখন তারা ভালো উইকেটে বোলিং করার সুযোগ পায়। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজজুড়ে উইকেট ছিল প্রধান বিতর্ক, বিশেষ করে কলকাতার প্রথম টেস্ট যেখানে ইডেন গার্ডেনসের অনিয়মিত আচরণের সঙ্গে লড়াই করতে হয়েছিল খেলোয়াড়দের।

হরভজন বলেন, ‘আমরা যেসব উইকেটে খেলছি, সেখানে কাউকে বোলার বানানোর প্রয়োজন পড়ে না, কারণ প্রায় প্রতিটি বলই টার্ন করে বা সোজা থাকে।
একজন বোলারকে তখনই ভালো বলা যায় যখন সে ভালো উইকেটে উইকেট নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ভালো ক্রিকেট উইকেটে খেলা উচিত, আর সেটার সময় এখনই। এক দশকেরও বেশি সময় ধরে আমরা এমন উইকেটে খেলছি যেখানে ভারতীয় ক্রিকেটের সামগ্রিক উন্নতি হয়নি। আপনি যদি খেয়াল করেন, আমরা একই জায়গায় আটকে আছি।



আর যখন ভালো উইকেটে খেলতে যাই, তখন নিজেরাই আয়নায় তাকাতে বাধ্য হই।’
তিনি উদাহরণ হিসেবে ইংল্যান্ড সিরিজের কথা উল্লেখ করেন, যেখানে ব্যাট ও বলের লড়াই ছিল আরও ভারসাম্যপূর্ণ।

হরভজন বলেন, ‘আমরা ইংল্যান্ডে ভালো খেলেছি। ভারতের বাইরে গেলে আমাদের ব্যাটারদের রান করার সুযোগ পায়।
কিন্তু আপনি যদি ঘরে ব্যাটারদের সেই সুযোগ না দেন, তাহলে তারা কীভাবে ম্যাচ জিতবে? এখনই সময় ভারতকে ভালো উইকেটে খেলা শুরু করার।’

কলকাতার মতো উইকেট, যেখানে মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যায়, দিয়ে টেস্ট ক্রিকেট বাঁচানোর কথা বলা যায় না বলে মনে করেন তিনি। ‘আমরা সবসময় টেস্ট ক্রিকেট বাঁচানো ও প্রচারের কথা বলি, কিন্তু এভাবে টেস্ট ক্রিকেট বাঁচানো যায় না। যদি আপনি সত্যিই টেস্ট ক্রিকেট বাঁচাতে চান, তাহলে ভালো উইকেটে খেলা শুরু করতে হবে, যেখানে বোলার, ব্যাটার সবারই খেলার সুযোগ থাকবে,’—বলেন হরভজন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026