সামান্থাকে ইন্টার মিয়ামির জার্সি উপহার দিলেন বেকহ্যাম

সম্প্রতি ভারত সফরে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ও ইউনিসেফ শুভেচ্ছাদূত ডেভিড বেকহ্যাম এবং বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই অনুষ্ঠানটি ছিল মেটা ইন্ডিয়া কর্তৃক আয়োজিত, যেখানে উভয়েই তাদের সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের পর সামান্থা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বেকহ্যামের প্রশংসায় পঞ্চমুখ হন। বেকহ্যাম তার মালিকানাধিন ইন্টার মিয়ামির একটি জার্সি সামান্থাকে উপহার দেন।

ভিডিওতে সামান্থা বলেন, ‘আমি অনেক বার বলেছি যে, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যাকে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।’

বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের পর সামান্থা বলেন, ‘ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি মেন্টর খুঁজছেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনাকে অনুসরণ করা উচিত।’

ডেভিড বেকহ্যাম তার ভারত সফরের সময়ে বিষাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে সময় কাটান এবং মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি শেখেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি তার সফর নিয়ে লিখেছেন, এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক এবং বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026