আমি মেসি হতে চাই না: লামিন ইয়ামাল

বার্সেলোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এখন তার গায়ে। লা মাসিয়া থেকে উঠে আসা, বাঁ পায়ের জাদু আর ফরোয়ার্ড পজিশন, সব মিলিয়ে লিওনেল মেসির ছায়া অনেকেই খুঁজে পান লামিনে ইয়ামালের মাঝে। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ বিস্ময়কে অনেকেই 'নতুন মেসি' বা তার উত্তরসূরি বলে ডাকতে শুরু করেছেন। তবে খোদ ইয়ামাল এসব তুলনায় মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মেসির নতুন সংস্করণ নয়, তিনি নিজের নামেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়তে চান।

মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন এই তরুণ। ১৮ বছর বয়সেই জিতেছেন লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় শিরোপা। দুবার কোপা ট্রফি ও গোল্ডেন বয় খেতাব জয়ের পাশাপাশি ২০২৫ সালের ব্যালন ডি'অরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ফুটবল বোদ্ধাদের ধারণা, খুব শীঘ্রই তিনি হয়তো তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অর জয় করবেন। কিন্তু সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার এবং তার প্রতি অগাধ সম্মান রয়েছে। কিন্তু তিনি মেসি হতে চান না, তার মতো খেলতেও চান না। তিনি নিজের স্বকীয়তা বজায় রেখে সম্পূর্ণ নিজস্ব একটি পথ তৈরি করতে চান।

শৈশবে মেসির ড্রিবলিংয়ের চেয়ে তার পাসিং দক্ষতা ইয়ামালকে বেশি মুগ্ধ করত। তার মতে, মেসির পাসগুলো ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও গোলের সমান। যদিও এখন মাঠে নামলে প্রতিপক্ষের তিন-চারজন ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার অদম্য সাহস দেখান তিনি। ইয়ামাল জানান, সামনে তিনজন খেলোয়াড় থাকলেও তিনি ড্রিবল করবেনই, কারণ তার আত্মবিশ্বাস প্রবল। বল হারানো নিয়ে তিনি ভীত নন, বরং সাহসিকতার সাথে খেলতেই পছন্দ করেন।

রেকর্ড ভাঙা বা পরিসংখ্যান নিয়ে খুব একটা মাথা ঘামান না এই তরুণ তুর্কি। তার মূল লক্ষ্য খেলাটি উপভোগ করা এবং দর্শকদের বিনোদন দেওয়া। তিনি মনে করেন, অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় হতাশা ডেকে আনে, তাই তিনি নির্ভার হয়ে খেলতে পছন্দ করেন। ফুটবলই তাকে সব সমস্যা ভুলিয়ে দেয়। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৪ ম্যাচে ৭টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার এই জাদুকরী পারফরম্যান্সে ভর করেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ইয়ামালের চোখ এখন ২০২৬ বিশ্বকাপের দিকে, যেখানে স্পেনের হয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন বুনছেন তিনি।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026