হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার কারণ জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকা

নারী বিশ্বকাপ ২০২৫–এর সেই রোমাঞ্চকর সেমিফাইনাল ভারতের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। অসাধারণ এক রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড চেজের নায়িকা জেমাইমাহ রদ্রিগেজ মাঠে যেমন ঝড় তুলেছিলেন, ম্যাচের পর ঠিক তেমনই ঝড় বয়ে গিয়েছিল তার মোবাইলে—এতটাই যে, শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপই আনইনস্টল করে দিতে হয়েছিল।

ভারতের টপ অর্ডার ব্যাটার জেমাইমাহ সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, সেমিফাইনালের ১২৭ রানের অপরাজিত ইনিংসের পর চারদিক থেকে এত ফোনকল ও বার্তা আসছিল যে তা সামলানোই কঠিন হয়ে যাচ্ছিল তাঁর জন্য।

তিনি বলেন, “সেমিফাইনালের পর আমার ফোন থামছেই না। কোথা থেকে যে সবাই নম্বর পেল! একসময় দেখলাম—হাজারের মতো হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে আছে। ম্যাচের আবেগ, সামনে ফাইনালের প্রস্তুতি—সব মিলিয়ে মাথায় চাপ বেড়ে যাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করি।”

জেমাইমাহ জানান, মাত্র কয়েকজন ঘনিষ্ঠজনকে জানিয়ে দেন যে তাঁরা চাইলে সাধারণ মেসেজ বা ফোনে যোগাযোগ করবেন। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তিনি পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। “ফাইনাল না হওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপে ফিরিনি,” বলেন তিনি।

ফাইনালে ব্যাট হাতে ভালো করতে না পারলেও ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ের মুহূর্তের পরই তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে দেখেন—পুরো টাইমলাইন ভরা তাঁর সেমিফাইনাল ইনিংস আর ভারতের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে।

“এখনও মাঝেমধ্যে স্ক্রল করতে করতে হঠাৎ নিজেদের ভিডিও দেখে চমকে উঠি,” হাসতে হাসতে বললেন জেমাইমাহ।

সম্প্রতি ব্রিসবেন হিটের হয়ে উইমেনস বিগ ব্যাশ লিগের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি মান্ধানাকে পাশে থাকার জন্যই এই বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন জেমাইমাহ। জানুয়ারি ৯ থেকে শুরু হতে যাওয়া উইমেনস প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ভারতের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনার পেছনে অন্যতম নীরব নায়ক হিসেবে জেমাইমাহের সেমিফাইনালের সেই ইনিংসকে মনে রাখবে ক্রিকেটবিশ্ব।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026