মেসিকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বললেন ইয়ামাল

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—ফুটবল বিশ্বে কে সেরা? দীর্ঘ সময় ধরে চলমান এ ‘কন্ট্রোভার্সি’ যেন শেষ হওয়ার নয়। সেরার তালিকায় ক্রমান্বয়ে যোগ হচ্ছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামাল। যদিও ফরাসি ও স্পেনের দুই তারকা এসব বিতর্ক থেকে নিজেদের আড়ালে রেখেছেন।

তুলনা ইস্যুতে চুপচাপ থাকলেও প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় দুজনকে। যেমন আজ যুক্তরাষ্ট্রের ‘সিবিএস নিউজ’ এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে হাজির হওয়া বার্সেলোনা রাইট উইঙ্গার ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মেসির মতো হতে চান কিনা। উপস্থাপকের প্রশ্নের উত্তর বেশ গুছিয়ে দেন তিনি। বার্সা উইঙ্গার পরিষ্কার জানিয়েছেন, তিনি মেসির মতো হতে চান না। নিজের পথটা তিনি গড়তে চান নিজের মতো করে। আর মেসিও নাকি সেটা জানেন।

মেসিকে নিয়ে তুলনা ইস্যুতে কথার শুরুতেই ইয়ামাল বলেছেন,

“তিনি যা এবং ফুটবলে যা, সে জন্য তাকে সম্মান করি। মাঠে দেখা হলে পারস্পরিক সম্মান থাকবে। আমার কাছে তিনিই ইতিহাসের সেরা।”

ইয়ামাল জানিয়েছেন, তিনি কেবল নিজস্ব পথ অনুসরণ করতে চান। তিনি বলেছেন,

“যখন আমি ছোট ছিলাম, তখন মেসির পাস নিয়ে অধ্যয়ন করতাম। অন্যরা সুন্দর পাস দিত, কিন্তু মেসির পাসগুলো প্রায়ই গোলে পরিণত হত। আমি সবসময় মনে করতাম, পাস দেওয়া ড্রিবলিং-এর চেয়ে বেশি আকর্ষণীয়।”

বার্সেলোনার ১৮ বছর বয়সী রাইট উইঙ্গার বলেছেন,

“আমি মানুষকে আনন্দ দিতে খেলি। আমি একজন অ্যাথলেট যে বিনোদন দেয়। সব বিশ্বরেকর্ড ভাঙা, লাখো গোল করা বা লাখো ড্রিবল করা আমার লক্ষ্য নয়। আমি খেলাটাই উপভোগ করতে চাই। চাই ছোটরা আমার মতো হোক। হ্যাঁ, অনেক গোল করলে ভালোই হয়। তবে আমার বিশ্বাস, ফুটবল এর চেয়ে আরও বেশি কিছু।”

মরক্কোর হয়ে না খেলে স্পেনের হয়ে খেলার বিষয়ে ইয়ামাল বলেছেন,

“আমি মরক্কোর হয়ে খেলব ভেবেছিলাম। তখন মরক্কো বিশ্বকাপে সেমিফাইনালে উঠে।”

তবে যখন সুযোগ আসে, অর্থাৎ জাতীয় দল বাছাইয়ের সুযোগ, তখন সিদ্ধান্ত পরিবর্তন করেন ইয়ামাল। তিনি বলেছেন,

“আমার কোনো সন্দেহ নেই যে মরক্কোর প্রতি আমার পূর্ণ ভালোবাসা ও সম্মান রয়েছে। আমি আসলে ইউরোপে খেলতে চেয়েছিলাম।”

নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন,

“বিশ্বে সবচেয়ে বেশি দেখা হয় ইউরোপিয়ান ফুটবল এবং আমি বিশ্বাস করি এখানকার খেলা আন্তর্জাতিক মানের।”

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026