টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই মুশফিক ভাইকে নিয়েছি : শান্ত

বিপিএলের প্রথম দুই আসরে ছিল নিলাম পদ্ধতি। এরপর মাঝের আসরগুলোতে ছিল ড্রাফট পদ্ধতি। দীর্ঘদিন পর আবারও শুরু হলো নিলাম পদ্ধতি। গত রোববার (৩০ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ১২তম আসরের নিলাম।

বিপিএল নিলামের সব ক্যাটাগরির ক্রিকেটারদের ডাকা শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড পূরণের কাজ তখনো বাকি ছিল। নিলাম মঞ্চ থেকে জানানো হয়, বাকি প্রয়োজন অনুযায়ী এখন যে-কোনো ক্যাটাগরি থেকেই খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে। সেই সুযোগেই জায়গা পেয়েছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মুমিনুল হক।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে, ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। মুমিনুল হক ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে, তার ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। শেষ পর্যন্ত তাদের তিনজনকে ভিত্তিমূল্যেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রথম ডাকে না পাওয়া ক্রিকেটারদের ক্যাটাগরি নামিয়ে নেওয়ার প্রক্রিয়া চালু ছিল। তবে রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক জানান, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের সম্মান রাখতে তাদের ক্যাটাগরি যেন কমানো না হয়। নিলাম কমিটিও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে।

পরবর্তী পর্যায়ে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় রংপুর রাইডার্স। মুশফিকুর রহিমকে নিয়েছে রাজশাহী রাজশাহী ওয়ারিয়র্স। আর মুমিনুলকে নিয়েছে সিলেট টাইটান্স।

ছয় মৌসুম পর আবারও রাজশাহীতে ফিরলেন বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করা মাহমুদউল্লাহ প্রথমবার খেলবেন রংপুরে। প্রথম ডাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ না থাকায় তিন অভিজ্ঞ ব্যাটারই অপেক্ষায় ছিলেন। তবে নিলামের শেষ দিকে তারা সবাই দল পেয়েছেন।

নিলামে মুশফিক ও মাহমুদউল্লাহরা দল পাওয়া প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো ডিসিশন এবং ওই রেসপেক্ট অবশ্যই দেওয়া উচিত এবং বিসিবি ও আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই, কারণ এই মেসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল। সো অবশ্যই থ্যাংকস ফর রংপুর টিম। বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন।’

‘আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট কোচ ওনার সবার ডিসিশনেই কিন্তু আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি এবং খুবই ইম্পরট্যান্ট একজন খেলোয়াড়। আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পরট্যান্ট একটা রোল প্লে করবেন।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026