রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়ার কারণ

খেলোয়াড় হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আন্দ্রে রাসেলের এক যুগের সম্পর্ক ছিন্ন হয়েছে। দুইবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আইপিএল (IPL) থেকে অবসর নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে তিনি এই দলেই ফিরছেন পাওয়ার কোচ হিসেবে। তারপরও অনেকের মনে কৌতুহল, কেন এই তারকাকে ছেড়ে দিলো কলকাতা।

কারো মতে, ফর্ম, খারাপ পারফরম্যান্সের কারণে আর রাসেলকে রাখেনি কলকাতা। কিন্তু তাকে ছেড়ে দেওয়ার কারণটা ভিন্ন। স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে সম্পূর্ণ নতুনভাবে দল সাজাতে চেয়েছিল তারা। তাই রাসেলের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দল পুনর্গঠনের পদক্ষেপ নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

রাসেলকে ছাড়ার কোনও ভাবনা কলকাতার ছিল না। অনেকটা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী, রাসেলকে ধরে রাখার পরিকল্পনা ছিল তাদের। তবে সেটা করলে নিলামের আগে কলকাতার পকেটে ৬৪ কোটি ৩০ লাখ টাকার বদলে ৪৬ কোটি ৩০ লাখ টাকা থাকত। কিন্তু শেষ মুহূর্তে তারা জানতে পারে যে, চেন্নাই সুপার কিংস মাথিশা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে। কলকাতা বুঝতে পারে, শ্রীলঙ্কার পেসারকে ছেড়ে দিলে পাঁচবারের চ্যাম্পিয়নদের পকেটে ৪০ কোটির বেশি টাকা থাকবে। সেক্ষেত্রে নিলামে কঠিন লড়াই হবে।



এজন্যই শেষ মুহূর্তে রাসেলকে ছাড়ার ভাবনা আসে। বড় নিলামের আগে কলকাতার ধরে রাখা দ্বিতীয় ক্রিকেটার ছিলেন রাসেল, তাই তাকে ছেড়ে দিলে আইপিএলের নিয়ম অনুযায়ী ১৮ কোটি টাকা থেকে যাবে। যদিও রাসেলকে গত মৌসুমে ১২ কোটি টাকা দিয়েছে তারা। তাতে বাড়তি ৬ কোটি লাভ হয়েছে তাদের। অন্য দিকে চেন্নাই নিলামে নামবে ৪৩ কোটি ৪০ লাখ টাকা নিয়ে। কলকাতার পরেই দ্বিতীয় সর্বাধিক টাকা তাদের।

এবারের নিলামে দলের শূন্যতা পূরণ করতে হবে কলকাতাকে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথের মতো ক্রিকেটারের দিকে তাদের নজর। এজন্য নিলামে যথেষ্ট টাকা লাগবে। যাতে অন্যদের চেয়ে, বিশেষ করে চেন্নাইয়ের চেয়ে তারা এগিয়ে থাকতে পারে, সেজন্যই শেষ মুহূর্তে রাসেলকে ছেড়েছে তারা।

কলকাতা ছেড়ে দিলেও আবার ফিরেছেন রাসেল। এবার পেছন থেকে কাজ করবেন। দলের ব্যাটারদের কীভাবে আগ্রাসী হতে হয়, সেই শিক্ষা দেবেন।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026