ম্যাক্সওয়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন শেবাগ

ভারতের কমেন্টেটর পদমজিত সেরাওয়াত আইপিএল ২০১৭–এর একটি বিতর্কিত ঘটনার কথা প্রকাশ্যে এনে জানিয়েছেন যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন দলের কোচ বীরেন্দ্র শেবাগ। পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) এক বোলারকে মৌখিকভাবে অপমান করায় শেবাগ সঙ্গে সঙ্গে পুরো দলকে ডেকে ম্যাক্সওয়েলকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

একটি পডকাস্টে সেরাওয়াত বলেন, ‘পাঞ্জাব কিংসের এক বোলারকে ম্যাক্সওয়েল অপমান করেছিলেন। শেবাগ তা জানতে পারতেই তিনি সবাইকে ডাকেন এবং ম্যাক্সওয়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। ম্যাক্সওয়েলও তা করেন।


তিনি আরো জানান, ওই সময় ম্যাক্সওয়েলের আচরণকে তিনি ‘অহংকারী’ বলে মনে করেছিলেন।


ম্যাক্সওয়েল ও শেবাগের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। ২০২৪ সালের শেষ দিকে প্রকাশিত নিজের বইতেও ম্যাক্সওয়েল জানান, ২০১৭ সালে দল প্লে-অফে উঠতে না পারায় শেবাগ তাকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেন এবং দলের ‘বড় হতাশা’ বলে অভিহিত করেন।

পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব আরো বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।



২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে পাঞ্জাব কিংস তাকে ফিরিয়ে আনলেও মৌসুমজুড়ে ব্যাট হাতে ছিলেন নিস্তেজ। ছয় ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৯৭.৯৫, আর গড় ছিল ১০-এর নিচে। টানা দুই মৌসুমে ব্যর্থ হওয়ায় ম্যাক্সওয়েল ঘোষণা দিয়েছেন, আগামী আইপিএলে তিনি অংশ নেবেন না।


এর আগে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে পুরোপুরি টি–টোয়েন্টি ফরম্যাটে মনোযোগী হওয়ার কথা জানান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন অস্ট্রেলিয়ার জার্সিতে তার ভবিষ্যৎ ভূমিকা কী হবে, সেটিই দেখার বিষয়।


বীরেন্দ্র শেবাগ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মেন্টর ও ক্রিকেট অপারেশনের প্রধান ছিলেন। এছাড়া ২০১৪ ও ২০১৫ মৌসুমে তিনি একই দলের হয়ে খেলেছেন।


টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026