আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

জানসেনের অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অনের দিকে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে গ্যালারিজুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল কোহলি, কোহলি। অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি। হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশগজের রাজা। প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরুটা করলেন। টানা দ্বিতীয় ম্যাচে শতক হাঁকালেন ভারতের তারকা এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অর্থাৎ শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের থেকে এখনও ১৬ ধাপ পেছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর আজ আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৯০ বলে ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।



এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)।

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। প্রসঙ্গত, ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ার পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক দলের সংগ্রহ ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৫৮ রান।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025