এলপিএলে বেড়েছে দল, খেলা হবে জুলাই-আগস্টে

শ্রীলঙ্কার টি–টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আগামী বছর থেকে ছয় ফ্র্যাঞ্চাইজিতে সম্প্রসারিত হচ্ছে। ২০২৬ সালের ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত ষষ্ঠ সংস্করণে নতুন একটি দল যুক্ত হওয়া লিগটির জন্য উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ গত কয়েক আসর ধরেই মাত্র পাঁচ দল নিয়ে হচ্ছিল টুর্নামেন্টটি।

২০২০ সালে যাত্রা শুরু করে এলপিএল। বেশ কয়েকজন খ্যাতনামা ক্রিকেটার অংশ নিলেও লিগটি খুব বেশি নজর কাড়তে পারেনি। এবার বৃদ্ধি করে নতুন করে সাজানোর পরিকল্পনা চলছে। দর্শকসংখ্যা বাড়তে থাকায় এবার দলসংখ্যা বৃদ্ধিকে আয়োজকরা লিগের বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক মূল্য বৃদ্ধির ফল হিসেবে দেখছেন।

২০২৬ সালের আসরের জন্য দিনক্ষণও ঠিক করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী বছরের ১০ জুলাই শুরু হবে এলপিএল। আগস্টের ৫ তারিখে পর্দা নামবে ফাইনালের মাধ্যমে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইপিজি গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টটিতে আগের মতোই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তার উপস্থিতি টুর্নামেন্টের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও বিনোদনমূলক মাত্রা আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্ট ডিরেক্টর সমন্থা দোদানওয়েলা বলেন, “লঙ্কা প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কার ক্রিকেটের আবেগ ও দক্ষতার প্রতিচ্ছবি। ছয় দলে সম্প্রসারণের ফলে ২০২৬ আসরটি হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রাণবন্ত। জুলাই–আগস্ট আমাদের জন্য আদর্শ সময়, কারণ এ সময় দেশে টি–টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে থাকে।”

তিনি আরও জানান, নতুন আসরে দর্শকরা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, অধিক আন্তর্জাতিক তারকা এবং উদীয়মান শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্য বিস্তৃত সুযোগ দেখতে পাবেন।

২০২৬ সালের এলপিএলে কলম্বো, ডাম্বুলা, গল, জাফনা ও ক্যান্ডি—এই পাঁচটি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হবে নতুন ষষ্ঠ দল, যার পরিচয় শিগগিরই প্রকাশ করা হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রধান ক্রিকেট ভেন্যুগুলোতে, আর শেষে প্লে–অফ ও ফাইনালে গিয়ে জমে উঠবে টুর্নামেন্টের উত্তাপ।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026