'বিশ্বের দ্বিতীয়-শ্রেষ্ঠ টি-২০ লিগ গড়ার স্বপ্নেই এসএ২০'

সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিসের মতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণেই ভারতীয় ক্রিকেটের অনেক উন্নতি সাধন হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও সেই উন্নয়ন বয়ে আনার লক্ষ্য এসএ২০ দিয়ে। তাই আইপিএলকেই নীলনকশা হিসেবে গ্রহণ করে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয় এসএ২০, যার নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

আইপিএলের প্রথম চার আসরে খেলা এবং রাজস্থান রয়্যালসকে নিয়ে প্রথম শিরোপা জেতার অভিজ্ঞতা গ্রায়েম স্মিথকে অনুপ্রাণিত করেছিল তার দেশেও একই কাঠামোর একটি শক্তিশালী লিগ গড়তে। বহু বছর প্রস্তুতির পর ২০২৩ সালে শুরু হয় এসএ২০, আর মাত্র তিন বছরেই লিগটি বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলোর কাতারে উঠে এসেছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস মনে করেন, স্মিথ শুরু থেকেই লক্ষ্য ঠিক করেছিলেন, আইপিএলের ঠিক পরের অবস্থানে থাকা, বিশ্বের ‘দ্বিতীয়-শ্রেষ্ঠ টি২০ লিগ’ বানানো।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক বিশেষ আলোচনায় ক্যালিস বলেন, “গ্রায়েম স্মিথ আইপিএল থেকে অনেক শিখেছেন। তার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের যতটা সম্ভব কাছাকাছি একটি লিগ তৈরি করা। তিনি চেয়েছিলেন এসএ২০ যেন বিশ্বের দ্বিতীয়-শ্রেষ্ঠ টি২০ লিগ হয়। এখন দেখলে মনে হয়, তিনি সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছেন।”

তিনি জানান, খেলোয়াড়দের বিশ্বাস, দর্শকের উচ্ছ্বাস, মালিকদের বিনিয়োগ—সব মিলিয়ে এসএ২০ এখন একটি টেকসই ব্র্যান্ড। বিশ্বের শীর্ষ খেলোয়াড়রা সুযোগ পেলেই অংশ নিতে আগ্রহী, যা লিগটির মানকে প্রমাণ করে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026