বাইসাইকেল কিকে গোল করে মেসিকে কৃতিত্ব দিলেন রোমেরো

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে চমৎকার গোলের পেছনে লিওনেল মেসির প্রভাবের কথা তুলে ধরলেন ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন ডিফেন্ডার বললেন, জাতীয় দলের অনুশীলনে অধিনায়ককে দেখে প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন তিনি।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৯৫তম মিনিটে রোমেরোর ওই গোলে হার এড়াতে পারে টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

টটেনহ্যামের দুটি গোলই করেন রোমেরো এবং দুটিই ছিল দারুণ। ৭১তম মিনিটে পিছিয়ে পড়ার পর ৭৮তম মিনিটে কাছ থেকে ডাইভিং হেডে দলকে সমতায় ফেরান তিনি। ৮৬তম মিনিটে আবার গোল হজম করে সফরকারীরা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে ওভারহেড কিকে গোলের ওই মুহূর্ত।



টটেনহ্যামের কর্নার পাঞ্চ করেন নিউক্যাসল গোলরক্ষক। বল উঠে যায় ওপরে। বক্সের ভেতর একটু ডান দিক থেকে শরীরটা শূন্যে ভাসিয়ে ওভারহেড কিক করেন রোমেরো। শটে জোর ছিল না খুব বেশি। দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে দুই ড্রপ খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।

ম্যাচের পর রোমেরো বলেন, আর্জেন্টিনার অনুশীলন সেশনের সময় মেসিকে কাছ থেকে দেখে শেখার চেষ্টার ফল তার এই গোল।

“জাতীয় দলে লিও মেসির সঙ্গে প্রতিদিন অনুশীলন করি এবং তাকে দেখি আমি। এটা সুন্দর একটি গোল।”

শুধু গোল করাই নয়, রক্ষণেও দারুণ পারফরম্যান্সের জন্য অধিনায়ক রোমেরোকে প্রশংসায় ভাসান টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক।

“নিখুঁত বাইসাইকেল কিক। কুতির (রোমেরো) প্রশংসা শুরু করা যাক, আমার মনে হয় সেরা পারফরম্যান্সের জন্য, রক্ষণভাগে বলের নিয়ন্ত্রণ, শান্ত থেকে দায়িত্ব সামলানোর জন্য তার প্রশংসা প্রাপ্য। তারপর সে দুটি গোল করল। বাইসাইকেল কিক হয়তো আরও বেশি প্রশংসা পাবে। তবে আমার মনে হয় হেডটি আরও দুর্দান্ত, সে যেভাবে হেড করে, তা অনেক স্ট্রাইকারের চেয়ে ভালো।”

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026