টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেলের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন শিমরন হেটমায়ার। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। খানিকটা দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেন আলিশান শারাফু। সমান তিনটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৪৭ রান করা হেটমায়ারকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে খেলার সময় বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট ৫০০ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। রাসেলের আগে এমন কীর্তি আছে রশিদ খান (৬৮১), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬০২), ইমরান তাহির (৫৭০) এবং সাকিব আল হাসানের (৫০৪)। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত রাসেল।

২০১০ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার ৫৭৬ ম্যাচের ৪৯৬ ইনিংসে ১৬৮.২৪ স্ট্রাইক রেটে ৯ হাজার ৪৯৬ রান করেছেন। রাসেলের চেয়ে বেশি রান করেছেন আরও ২৪ ব্যাটার। সবচেয়ে বেশি ১৪ হাজার ৫৬২ রান নিয়ে সবার উপরে আছেন তাঁরই স্বদেশী ক্রিস গেইল। দুইয়ে আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড। ৭২১ টি-টোয়েন্টিতে ১৪ হাজার ২৮৭ রান করেছেন।

দুনিয়ার ১২৬ জন ব্যাটার ৫ হাজার কিংবা তার চেয়ে বেশি রান করেছেন। উইকেট নেয়া, ব্যাট হাতে রান করার পাশাপাশি বড় বড় সব ছক্কা মারায় পারদর্শী রাসেল। ৫৭৬ ম্যাচে ৭৭২টি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটার। ৩৭ বছর বয়সি অলরাউন্ডারের চেয়ে বেশি ছক্কা আছে কেবল গেইল ও পোলার্ডের। মারকুটে গেইল ১ হাজার ৫৬ এবং পোলার্ড মেরেছেন ৯৭০ ছক্কা।



বিশ্বের মাত্র ১০ জন ব্যাটার ৫০০ কিংবা তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন। তিন ক্যাটাগরিতেই সবার সঙ্গে থাকলেও একটি জায়গায় রাসেল অনন্য। দুনিয়ার একমাত্র অলরাউন্ডার হিসেবে ৫ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট ও ৫০০ ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। একমাত্র সাকিব ও ব্রাভোর কেবল ৫ হাজারের রানের সঙ্গে ৫০০ উইকেট আছে। তবে তাদের দুজনের কেউই ৫০০ ছক্কা মারতে পারেননি।

৫৮২ ম্যাচে ৬ হাজার ৯৭০ রান করলেও অলরাউন্ডার ব্রাভো ছক্কা মেরেছেন ৩৩৫টি। সাকিব পিছিয়ে আছেন আরও খানিকটা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ৪৬২ ম্যাচে ৭ হাজার ৬৯০ রান করেছেন। যেখানে বাঁহাতি ব্যাটার ছক্কা মেরেছেন ২২২টি। ব্রাভো অবসর নিয়েছেন আগেই। সাকিব এখনো খেললেও ছক্কায় রাসেলকে ছোঁয়া প্রায় অসম্ভব।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026